হোম > বিনোদন > বলিউড

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

বিনোদন ডেস্ক

(বাঁ থেকে) আমির খান, কারিনা কাপুর ও সালমান খান। ছবি: সংগৃহীত

গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্‌যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা। তবে এই জমকালো সন্ধ্যার সবটুকু আলো একাই কেড়ে নিলেন সালমান খান।

অনুষ্ঠানে সালমানকে দেখা গেছে সম্পূর্ণ নতুন লুকে। ছোট করে ছাঁটা চুল ও হালকা ট্রিম করা দাড়িতে চমকে দিয়েছেন বলিউড ভাইজান। তাঁর শারীরিক গঠনও আগের চেয়ে বেশি ফিট মনে হয়েছে। ব্ল্যাক জিনস ও ম্যাচিং লেদার জ্যাকেটের সঙ্গে সালমানের এই নতুন ‘বাজ কাট’ মুহূর্তেই পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশলাইটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ঠিক একই সময়ে অনুষ্ঠানে হাজির হন কারিনা কাপুর খান। গোলাপি স্যুটে কারিনা এবং পুরো ব্ল্যাক লুকে দুই খান—আমির ও সালমান যখন ক্যামেরার সামনে পোজ দিতে দাঁড়ান, তখন সেটিই হয়ে ওঠে অনুষ্ঠানের সেরা মুহূর্ত। সালমানের এই নতুন লুক দেখে কারিনাও বিস্ময় ও ভালো লাগা চেপে রাখতে পারেননি।

সালমান খানের এই আকস্মিক রূপবদল নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ভক্তরা তাঁর এই লুককে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই বলছেন, এটি সালমানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘তেরে নাম’-এর কথা মনে করিয়ে দিচ্ছে।

ধারণা করা হচ্ছে, সালমানের এই বিশেষ লুকটি হয়তো তাঁর আসন্ন সিনেমা ‘এসভিসি ৬৩’-এর জন্যই তৈরি করা হয়েছে। গত এপ্রিলে সিনেমাটির ঘোষণা আসে। এতে প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। এসভিসি ৬৩ বানাচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী তেলুগু পরিচালক ভামশি পেডপাল্লি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন অনিল কাপুর ও দক্ষিণি অভিনেতা অরবিন্দ স্বামী।

গত ১৮ এপ্রিল মুম্বাইয়ের গোরেগাঁওতে একটি বড় আয়োজনের অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে সিনেমার শুটিং শুরু হয়। মূল কাজ শুরু হবে আগস্টে। প্রায় তিন মাস মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে আগামী বছর রোজার ঈদে এসভিসি ৬৩ সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা