হোম > বিনোদন > বলিউড

ঢাকা ছাড়লেন ভারতীয় তারকারা

ভারতীয় অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন—এ খবর শনিবার টপ অবব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুধু সানি লিওনই নন, এসেছেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, খৈলাশ খের, পাপন, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি প্রমুখ। টলিউড থেকে নুসরাত জাহান ও তাঁর স্বামী যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ রোববার সকালে নিজ দেশে ফিরে যান এই তারাকারা।

জানা গেছে, রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার কর্ণধার তাপস মুন্নীর মেয়ে নাজিস আরমান ও সালমান মির্জার বিবাহ-উত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছেন। গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন ফারজানা মুন্নী ও চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যেন বসেছিল তারার হাট। দেশি-বিদেশি তারকারা নেচে-গেয়ে উদ্‌যাপন করেছেন এই বিয়ের অনুষ্ঠান। বিশেষ করে একঁঝাক ভারতীয় তারকার উপস্থিতি বিয়েতে অন্য মাত্রা এনে দেয়।

এর আগে সানি লিওন শুটিংয়ের অনুমতি চাইলেও পাননি। পরে ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন। সানি ছাড়া অন্য সবাই অনেকটা নিভৃতে এসেছিলেন। অন্যরা নিজ দেশের এয়ারপোর্টে তোলা ছবি প্রকাশ করলেও জানাননি ঢাকায় আসার তথ্য। তবে সানি বাংলাদেশের মাটিতে পা রেখেই সোশ্যাল মিডিয়ায় জানান দেন, যা নিয়ে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

তাপসের একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন সানি লিওন। এরপর তার মালিকানাধীন টিএম রেকর্ডসের একটি গানচিত্রেও মডেল হয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। একই অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গানে মডেল হিসেবে দেখা গেছে নারগিস ফাখরি, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানকে। এছাড়া গানবাংলা টিভির ‘উইন্ড অব চেঞ্জ’ স্টুডিওতে গান গেয়েছেন কৈলাস খের, পাপনদের মতো বলিউড তারকা কণ্ঠশিল্পীরা।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান