হোম > বিনোদন > বলিউড

অভিনয়ে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

শুটিংয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ভারত সফর শেষে লস অ্যাঞ্জেলেসে ফিরেই হলিউডের ‘হেডস অব স্টেট’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রোজেক্টের চিত্রনাট্যের ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

গত মাসেই বিরতি পর্বের ইতি টানার খবর দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জিম পোশাকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন ‘গোয়িং ব্যাক টু ওয়ার্ক’। ঘোষণার পরই তাঁর অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভাসান তাঁকে।

কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ে দুই বছরে পা দিয়েছে। মেয়ে খানিক বড় হওয়ার পর এবার ফের পুরোদমে কাজে ফিরছেন, তাই যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

ইলিয়া নাইশুলারের পরিচালনায় ‘হেডস অব স্টেট’ সিনেমায় আরও অভিনয় করছেন ইদ্রিস এলবা ও জন সিনা। ফারহান আখতারের পরিচালনায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমায়ও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

এ ছাড়া এবারের অস্কারে মনোনয়ন পাওয়া তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’-এর নির্বাহী প্রযোজক হিসেবেও রয়েছেন প্রিয়াঙ্কা।

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান