হোম > বিনোদন > বলিউড

‘হ্যারি পটারের’ সাক্ষাতে উচ্ছ্বসিত ম্রুণাল ঠাকুর

বোন লোচন ঠাকুরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে নিউইয়র্কে আছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আর সেখানেই হয়েছে অভিনেত্রীর স্বপ্নপূরণ। জনপ্রিয় হ্যারি পটার অভিনেতা ড্যানিয়েল র‍্যাডক্লিফের সাক্ষাৎ পেয়েছেন অভিনেত্রী। 

ড্যানিয়েল র‍্যাডক্লিফের সেলফিতে বোনের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে অভিনেত্রীকে। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ছবি পোস্ট করেছেন ম্রুণাল। অন্য একটি স্টোরিতে অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ড্যানিয়েল ভক্তদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। ম্রুণালের পাশে দাঁড়িয়ে তখন তাঁর বোন চিৎকার করছেন, ‘ড্যানিয়েল, আমরা তোমাকে ভালোবাসি।’ সেলফি তোলার ফাঁকেই অভিনেতা তাঁদের উদ্দেশে বলে ওঠেন, ‘আমি জানতাম।’

ভিডিওটির ক্যাপশনে ম্রুণাল লিখেছেন, ‘আর এটাই হয়েছে।’ ড্যানিয়েলের সঙ্গে ম্রুণাল যে সেলফিটি পোস্ট করেছেন, সেখানে অভিনেতার মুখ সাদা মাস্কে ঢাকা ছিল। তবে নিউ ইয়র্কের কোথায় তাঁদের দেখা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র নিজের ছবির প্রচার সারছেন ম্রুণাল। ‘হাই নান্না’ সিনেমার অভিনেতা নানিকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রচারণায় দেখা গেছে অভিনেত্রীকে।

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প