হোম > বিনোদন > বলিউড

রহস্যময় পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতির ঘোষণা কাজলের

‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি…’ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের এই পোস্টই নাড়িয়ে দিল গোটা বলিউডকে। পোস্টটির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতির ঘোষণা করছেন এই অভিনেত্রী।

তাহলে কী এমন কঠিন সময়ের মধ্যে পড়েছেন কাজল, যার জন্য এমন সিদ্ধান্ত নিতে হলো তাঁকে? তবে নেটিজেনদের মাথায় হাজারো কৌতূহল উঁকি দিচ্ছে এই মুহূর্তে। কারণ কাজল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে ফেলেছেন তাঁর সবকিছু। সেখানে রয়েছে শুধু একটি পোস্ট, ‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি...।’ এই কয়েকটা শব্দই যেন ঝড় তুলেছে বলিউড পাড়ায়।

পোস্টের সঙ্গে ক্যাপশনে কাজলের ঘোষণা—‘সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি।’ তাহলে কি পারিবারিক কোনো সমস্যা অথবা পেশাগত ক্ষেত্রে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন কাজল?

তবে অনেকেই কাজলের এমন পোস্টকে ‘প্রচারমূলক কৌশল’ হিসেবে দেখছেন। তাঁদের মন্তব্য, হয়তো আগামী সিনেমা কিংবা সিরিজের নাম ঘোষণা করতেই এমন ‘পাবলিসিটি স্টান্ট’ করেছেন তিনি। তবে তাঁর এই সিদ্ধান্তে সন্দেহের চেয়েও উদ্বিগ্ন অনুরাগীরা।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাধারণত দূরে থাকতেই পছন্দ করেন কাজল। একাধিকবার সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেনও। কাজলের কথায়, ‘সব চমক যদি সোশ্যাল মিডিয়াতেই দিয়ে দিই, তাহলে মানুষ আমাদের দেখতে আর প্রেক্ষাগৃহে যাবেন কেন?’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং