হোম > বিনোদন > বলিউড

মৎস্যকন্যা রুপে ভাইরাল নোরা

মৎস্যকন্যা বা মারমেইডকে নিয়ে বহুকাল ধরে নানা কথা প্রচলিত রয়েছে। অনেকেই মৎস্যকন্যাকে দেখেছেন বলে দাবি করেন। অনেকেই মনে করেন এই মৎস্যকন্যার অস্তিত্ব রয়েছে পৃথিবীতে। তাই মারমেইডকে নিয়ে বহু সিনেমা বলিউড, হলিউডে তৈরি হয়েছে। এবার মৎস্যকন্যার রূপ ধারণ করলেন বলিউডের নোরা ফাতেহি।

সম্প্রতি নোরা ইনস্টাগ্রামে হ্যান্ডেলে মৎস্যকন্যার রূপে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে সোনালী রংয়ের চুলে মৎস্যকন্যা রুপে অর্ধ শরীর পানিতে ডুবিয়ে বিভিন্ন পোজে ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখে মনে হচ্ছে সত্যিই কোনো মৎস্যকন্যা জলের থেকে উঠে এসেছেন।

একটি মিউজিক ভিডিওর জন্য নোরার এই লুক। খুব শীঘ্রই গুরু রানধাওয়ার সঙ্গে একটি গানে এই বেশেই দেখা যাবে নোরাকে। গানের নাম ‘ড্যান্স মেরি রানি’।

সেই মিউজিক ভিডিও শুটিংয়ের সেট থেকে একটি ভিডিও সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নোরাকে মৎস্যকন্যার পোশাকে নৌকা থেকে নামাতে দেখা গেছে। বেশ কয়েকজন মিলে নোরাকে নৌকা থেকে নোরাকে স্টেচারে শুয়ে পানিতে নামাচ্ছেন।

নোরা জানান, পোশাক পরার পর নড়াচড়া করতে পারছেন না। তাই সেটে তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছিল।

মিউজিক ভিডিওতে গুরু রানধাওয়া ছাড়া আরও কণ্ঠ দিয়েছেন জাহরাহ এস খান। গানটির কথা লিখেছেন রাশমি, কম্পোজ করেছেন তানিশক বাগচি।

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে