হোম > বিনোদন > বলিউড

মনোজ বাজপেয়ির ‘গভর্নর’: প্রেক্ষাগৃহে ফ্লপ, ওটিটিতে বাজিমাত

বিনোদন ডেস্ক

‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’ সিনেমার দৃশ্য

মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে মনোজ বাজপেয়ির নতুন অর্থনীতিবিষয়ক থ্রিলার সিনেমা ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। তবে ওটিটিতে আসার পর বদলে গেছে সব হিসাব-নিকাশ। ভারতে প্রাইম ভিডিওর সার্বিক ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় শীর্ষ স্থান দখল করেছে গভর্নর। এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।

গত ১২ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছিল চিন্ময় মান্ডলেকর পরিচালিত সিনেমা ‘গভর্নর’। ১৯৯১ সালের ভারতের অর্থনৈতিক সংকট ও রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর এস ভেঙ্কটারমনের বাস্তবজীবনের অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। তবে জটিল রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়বস্তু হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি। ফলে বক্স অফিসে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করে ফ্লপের খাতায় নাম লেখায় সিনেমাটি।

প্রেক্ষাগৃহে মুক্তির পর গত ২৪ জুলাই প্রাইম ভিডিওতে ‘রেন্ট’ হিসেবে আত্মপ্রকাশ করে গভর্নর। উঠে আসে রেন্টাল চার্টের শীর্ষে। এরপর ৭ আগস্ট থেকে নিয়মিত সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হলে সার্বিক ট্রেন্ডিং তালিকার এক নম্বরে জায়গা করে নেয় সিনেমাটি।

জাতীয় দেউলিয়াত্ব ও তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে একজন প্রশাসনিক কর্মকর্তার নেওয়া কিছু সাহসী ও ঐতিহাসিক সিদ্ধান্ত কীভাবে দেশকে রক্ষা করেছিল, তা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি। রাজনৈতিক রেষারেষি, সামাজিক উদ্বেগ ও চরম প্রতিকূলতার মধ্যে দেশের অর্থনীতি বাঁচানোর সেই রোমাঞ্চকর লড়াই এবং মনোজ বাজপেয়ির নিখুঁত অভিনয় দারুণ সমাদৃত হচ্ছে।

সানশাইন পিকচার্সের ব্যানারে নির্মিত এই সিনেমায় মনোজ বাজপেয়ি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, মধু, জিগার সিং প্রমুখ। প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়লেও ওটিটিতে গভর্নর আবার প্রমাণ করল, সঠিক প্ল্যাটফর্ম ও দর্শক পেলে মানসম্মত কনটেন্ট যোগ্য মর্যাদা পায়।

কেন বিয়ে করেননি সাইফ আলীর বোন সাবা

৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং করেছেন, জানালেন অমিতাভ বচ্চন

চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

বলিউডে হিন্দু অভিনেত্রীরা ইসলামপন্থীদের সংস্পর্শে এসে বামপন্থী হয়ে যায়: কঙ্গনা

ফুরিয়ে যাননি নাসিরুদ্দিন শাহ

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী