হোম > বিনোদন > বলিউড

সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমানের ‘টাইগার থ্রি’

সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খান অভিনীত বলিউড সিনেমা ‘টাইগার থ্রি’। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘সিনেমাটি আমদানির ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। আমরা অনুমতি পেয়েছি, সব ঠিক থাকলে আশা করি একই দিনে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।’

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানির অনুমতি পেয়েছে। এখন সেন্সর হয়ে গেলে তারা যেকোনো সময় এটি মুক্তি দিতে পারবে।

হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন সালমান খান। এবার ‘টাইগার ৩’ সিনেমায় সালমানের সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হবেন বলিউড বাদশা শাহরুখ। আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দুই খানের ভক্তরা।

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’