হোম > বিনোদন > বলিউড

কেন বিয়ে করেননি সাইফ আলীর বোন সাবা

আজকের পত্রিকা ডেস্ক­

ভাই সাইফ আলী খানের পরিবারের সঙ্গে সাবা আলী খান। ছবি: সংগৃহীত

বলিউড তারকা সাইফ আলী খান ও সোহা আলী খানকে সাধারণ মানুষ সহজেই চিনলেও, তাঁদের বড় বোন সাবা আলী খান বহু বছর ধরেই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন।

প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ভারতীয় ক্রিকেট দলের প্রয়াত অধিনায়ক মনসুর আলী খান পতৌদির জ্যেষ্ঠ কন্যা সাবা পেশায় একজন গয়না নকশাকার (জুয়েলারি ডিজাইনার)। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং কখনো বিয়ে না করার কারণ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি।

অভিনেত্রী নেহা ধুপিয়া ও তাঁর স্বামী অঙ্গদ বেদীর একটি সাম্প্রতিক ভ্লগে অংশ নিয়ে সাবা জানান, জীবনে তাঁর কখনো প্রেমিক ছিল না। সঠিক বা মানানসই জীবনসঙ্গী না পাওয়ার কারণেই তিনি অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের বিবাহসংক্রান্ত অভিজ্ঞতা জানিয়ে সাবা বলেন, ‘আমার কখনোই কোনো প্রেমিক ছিল না। ১৮ বা ১৯ বছর বয়স থেকেই বিয়ের জন্য অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাঁদের কাউকে আমি বিয়ে করিনি। তবে ১৯ বছর বয়সে কলকাতায় পরিচয় হওয়া এক ব্যক্তির সঙ্গে প্রায় আমার বিয়ে হয়েই যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি, কারণ সেসময় আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না।’

তিনি আরও জানান, পরবর্তীতে তিনি বিয়ের জন্য নীতিগতভাবে প্রস্তুত থাকলেও এমন কাউকে খুঁজে পাননি যার সঙ্গে জীবনসঙ্গী হিসেবে মানসিকভাবে সম্পূর্ণ মিলে যায়।

উপযুক্ত পাত্র না পাওয়ার পেছনে তাঁর বাবা মনসুর আলী খান পতৌদির প্রভাবের কথা উল্লেখ করে সাবা বলেন, ‘বাবাকে দেখার পর জীবনসঙ্গী বেছে নেওয়াটা বেশ কঠিন ছিল। তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, অমায়িক, দায়িত্বশীল এবং একজন মানবিক মানুষ ছিলেন। তিনি আমাকেও স্বাবলম্বী হতে শিখিয়েছেন। পুরোপুরি বাবার মতো কাউকে খোঁজার বিষয় ছিল না, তবে বাবা তো বাবাই হন।’

নিজের প্রত্যাশার কথা বোঝাতে গিয়ে তিনি অভিনেত্রী তাপসী পান্নুর একটি মন্তব্য উদ্ধৃত করেন। সাবা বলেন, ‘তাপসী পান্নু একবার বলেছিলেন—“আমার কোনো ছেলের প্রয়োজন নেই, আমার একজন পরিপক্ব পুরুষ প্রয়োজন।” তাঁর এই কথাটি আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঠিক তেমন কোনো মানুষ খুঁজে পাইনি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবার উপস্থিতি খুব বেশি না থাকলেও মাঝে মাঝে পতৌদি পরিবারের বিভিন্ন দুর্লভ ছবি ও স্মৃতি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন তিনি। গত বছর ভাই সাইফ আলী খান ও ভাবি কারিনা কাপুর খানের বিবাহবার্ষিকীতে তাঁদের ভালোবাসার সম্পর্কের প্রশংসা করে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছিলেন সাবা। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছিল।

ওই পোস্টে কারিনার ধৈর্য ও সাইফের স্বতঃস্ফূর্ত স্বভাবের কথা উল্লেখ করে সাবা লিখেছিলেন, ‘সময় যেন থমকে গেছে। তোমাদের মধ্যকার বিশেষ রসায়ন ও অনুভূতি আজও আগের মতোই অমলিন।’ ভাই-ভাবির পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসাকে তিনি পরিবারের জন্য অনুপ্রেরণাদায়ক বলেও বর্ণনা করেছিলেন।

৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং করেছেন, জানালেন অমিতাভ বচ্চন

চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

বলিউডে হিন্দু অভিনেত্রীরা ইসলামপন্থীদের সংস্পর্শে এসে বামপন্থী হয়ে যায়: কঙ্গনা

ফুরিয়ে যাননি নাসিরুদ্দিন শাহ

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক

যে বলিউড অভিনেত্রীকে সহশিল্পীরা করে টুকরো টুকরো, বাস থেকে ফেলা হয় মস্তক

এবার আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নয়, এত দিন তাহলে ভুল জানত সবাই

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

রাম মন্দিরে চুরিকে ‘সামান্য বিষয়’ বললেন অনুপম খের, ভাইরাল নাসিরুদ্দীন শাহের পুরোনো ভিডিও