হোম > বিনোদন > বলিউড

গায়ে কাঁটা দেওয়া ‘ভুলভুলাইয়া টু’

প্রায় দেড় দশক পর বড় পর্দায় আসছে বলিউডের জনপ্রিয় ‘ভুলভুলাইয়া’ সিনেমার সিক্যুয়াল ‘ভুলভুলাইয়া টু’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর টিজার। টিজারের শুরুতেই দেখা যায়, ভুতুড়ে প্রাসাদ আর ব্যাকগ্রাউন্ডে আগের সিনেমার ‘আমি যে তোমার’ গান ভেসে আসছে। যা শুনে গায়ে কাঁটা দেবে অনেকের।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ সিনেমা বেশ সাড়া ফেলে বলিউড সিনেমাপ্রেমীদের মাঝে। ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা। টিজার দেখে তাই বেশ উচ্ছ্বসিত ‘ভুলভুলাইয়া’ ভক্তরা। 

প্রথমে ঝলকে সিনেমার জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকার ‘আমি যে তোমার’ গান শোনা গেলেও আড়ালে রাখা হয়েছে তাঁকে। সেই সঙ্গে কার্তিক আরিয়ানের লুক আর রাজপাল যাদবের ‘হরে কৃষ্ণ হরে রাম’ সুর আভাস দিয়েছে রহস্যের।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, এবার সিনেমায় থাকছেন না অক্ষয় কুমার ও বিদ্যা বালান। মনোবিদ কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আদভানি। আরও রয়েছেন টাবু ও সঞ্জয় মিশ্রা। 

ভক্তদের প্রত্যাশা ‘ভুলভুলাইয়া’ সিনেমার মতো রহস্য রোমাঞ্চে ভরপুর থাকবে সিক্যুয়ালটিও। আগামী ২০ মে মুক্তির কথা রয়েছে ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার। 

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার

পরিবারে আসছে নতুন সদস্য, আবার মা হওয়ার সুখবর দিলেন দীপিকা