হোম > বিনোদন > বলিউড

বাংলাদেশসহ বিশ্বব্যাপী শাহরুখের ‘ডানকি’র ৭৫০টি বিশেষ প্রদর্শনী

বছরটা শাহরুখময়, ‘পাঠান’, ‘জওয়ান’ এর পর চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় আসছেন বলিউড বাদশাহ। রাজ কুমার হিরানির পরিচালনায় প্রথমবারের মতো ‘ডানকি’তে দেখা যাবে তাঁকে। মুক্তির সপ্তাখানেক আগেই উন্মাদনার পারদ চড়েছে। এদিকে বিশ্বব্যাপী শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা। ভারতের ২৪০টি শহরের সঙ্গে ভারতের বাইরে আরও ৫০ টির বেশি শহরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করছে তারা।

টিম শাহরুখ খান ফ্যান ক্লাব সম্প্রতি এক্সে একটি বিশেষ ঘোষণা দেয়। সেখানে জানানো হয়, ভারত তো বটেই এর বাইরেও সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এক্সে তারা লিখেছে, ‘টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘‘ডানকি’’র বিশেষ শো। ভারতের ২৪০ টির বেশি শহর, বিদেশের ৫০ টির বেশি শহরে প্রদর্শিত হবে এটি। সব মিলিয়ে সপ্তাহান্তে পুরো বিশ্বে ৭৫০ এর বেশি শো দেখানো হবে ‘‘ডানকি’’র।’

এসআরকে বাংলাদেশ সিএফসির অ্যাডমিন কাজী শাহাদাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশা রাখছি ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশে ‘‘ডানকি’’ মুক্তি পাবে। সেভাবে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের প্রস্তুতি নিচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘যদি ২১ তারিখ মুক্তি না পায়, তাহলে যেদিন মুক্তি পাবে সেদিনই আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বিশেষ শোয়ের আয়োজন করব।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্ন পূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চান লন্ডন। এ সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার