হোম > বিনোদন > বলিউড

ত্রিশ বছর আগে এক এতিম শিশু যেভাবে বদলে দেয় সুস্মিতা সেনের জীবনবোধ

ঠিক ৩০ বছর আগে, ১৯৯৪ সালের ২১ মে ভারতের হয়ে প্রথম মিস ইউনিভার্সের খেতাব জয় করেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। ৪৩তম মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় যোগ দিয়ে সেইবার জয়ী হন সুস্মিতা। ৭৭টি দেশের প্রতিযোগীকে হারিয়ে তিনি সেবার বিজয়ী হয়েছিলেন।

প্লেনারি হল অব দ্য ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সেবারের মিস ইউনিভার্সের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই সুস্মিতা সেনকে মুকুট পরিয়ে দেন ডায়ানারা টোরেস। আজ মঙ্গলবার, ২১ মে সকাল সকাল সেই ঘটনার একাধিক ছবি পোস্ট করেন সুস্মিতা। একই সঙ্গে তিনি স্মৃতিচারণা করে লম্বা একটি পোস্টও করেন।

ছবিতে দেখা যাচ্ছে, একটি শিশুকে কোলে নিয়ে আবেগ ভরা চোখে তার দিকে তাকিয়ে আছেন সুস্মিতা। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ছোট্ট মেয়েটি, যার সঙ্গে আমি একটি এতিমখানায় দেখা করি, ১৮ বছর বয়সী আমাকে সে জীবনের সবচেয়ে পবিত্র ও গভীর পাঠ শিখিয়েছে, যা নিয়ে আমি আজও বেঁচে আছি। এই মুহূর্তটির বয়স আজ ৩০ বছর। আজ ভারতের প্রথম মিস ইউনিভার্স জয়ের দিন!’

সুস্মিতা আরও লিখেছেন, ‘কী দারুণ এই সফর ছিল, যা আজও অব্যাহত রয়েছে। সর্বদা আমার সর্বশ্রেষ্ঠ পরিচয় এবং শক্তি হওয়ার জন্য ভারতকে ধন্যবাদ! ধন্যবাদ ফিলিপাইন, আতিথেয়তার জন্য অফুরন্ত ভালোবাসার জন্য!’

সুস্মিতা তাঁর বার্তায় আরও লিখেছেন, ‘বিশ্বজুড়ে আমার সব ভক্ত, বন্ধু, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য, জেনে রাখুন যে, আপনারা প্রত্যেকেই আমার জীবনে একটি পরিবর্তন এনেছেন এবং আমাকে এমনভাবে অনুপ্রাণিত করেছেন যা আপনি কখনোই বুঝতে পারবেন না! আমি এ ভালোবাসা অনুভব করি, আরও ৩০ বছর কাটুক।’

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান