হোম > বিনোদন

ফুটবলার দীপেন্দুকে নিয়ে কলকাতার সিনেমা, গান লিখেছেন বাংলাদেশের দীপ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সুদীপ কুমার দীপ ও ‘দীপু’ সিনেমার পোস্টার

ভারতের জাতীয় দলের সাবেক ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবনের নানা ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে টালিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ‘দীপু’ নামের সিনেমাটি বানাচ্ছেন সংগীত পরিচালক শ্রী প্রীতম। এই সিনেমার জন্য দুটি গান লিখেছেন বাংলাদেশের গীতিকার সুদীপ কুমার দীপ।

দীপের লেখা গান দুটির শিরোনাম ‘কেন জানি না’ এবং ‘ফেরে না দুচোখ’। সুর করেছেন শ্রী প্রীতম। কণ্ঠ দিয়েছেন প্রীতম ও বর্ষা। টালিউডের এই সিনেমায় গান লেখা নিয়ে সুদীপ কুমার দীপ বলেন, ‘দীপু সিনেমার জন্য যখন সুরকার ও নির্মাতা প্রীতম দাদা গান লিখতে বললেন খুব খুশি হলাম। ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে আগে থেকেই জানতাম। আমি ফুটবল খুব ভালোবাসি। যখন জানলাম দীপেন্দু দাদাকে নিয়ে সিনেমা হবে, রাজি হয়ে গেলাম। দুটি গানই রোমান্টিক ঘরানার।’

সুদীপ কুমার দীপ আরও জানান, এর আগেও কলকাতার অডিও এবং চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে ৫০টি গানের চুক্তি হয়েছে তাঁর। এর মধ্যে কয়েকটি প্রকাশিতও হয়েছে। সামনে আরও ৬-৭টি সিনেমায় তাঁর লেখা গান প্রকাশ হবে।

দীপেন্দু বিশ্বাস নিজেই অভিনয় করছেন তাঁর বায়োপিকে। দীপেন্দুর যুবক বয়সের চরিত্রে অভিনয় করেছেন আমান মুনশি, দীপুর কোচের চরিত্রে সোহম চক্রবর্তী। আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী বর্ষা সেনগুপ্ত। এ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটছে তাঁর। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল বন্দ্য়োপাধ্যায়, তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু প্রমুখ।

নির্মাতা প্রীতম বলেন, ‘দেশের হয়ে যিনি বারবার সম্মানিত হয়েছেন, সেই দীপেন্দুর জীবনের অনেকটাই রয়ে গেছে অজানা। দীপেন্দুর জীবনের সেই গল্প নিয়েই এ সিনেমা। ছোট দীপুর গ্রামের ফুটবল কোচের হাত ধরে স্বপ্ন দেখতে শেখা, এরপর কলকাতার মাঠে খেলা, জয় করে আনা সম্মান, এই স্বপ্নসফরকেই তুলে ধরা হবে পর্দায়।’

জানা গেছে, ইতিমধ্যে শেষের দিকে দীপু সিনেমার কাজ। সব ঠিক থাকলে দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

২৫ জুন শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় রচনা থাকছেন নাকি থাকছেন না

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার গুঞ্জন

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

যুক্তরাষ্ট্রের মঞ্চে হুমায়ূন আহমেদের গল্পের নাটক ‘জ্বীন কফিল’

পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং