হোম > বিনোদন > টেলিভিশন

যে সিরিজ দিয়ে উত্থান, সেই সিরিজ পরিচালনায় সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক

‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ ডিজনির অন্যতম সফল ও জনপ্রিয় ফ্যান্টাসি সিটকম। ২০০৭-২০১২ সাল পর্যন্ত চলা এ সিরিজ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলেন সেলেনা গোমেজ। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে পর্দায় ফিরেছিল এ সিরিজের রিভাইভাল ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’। গত বছর এসেছিল দ্বিতীয় সিজন। অ্যালেক্স রুসো চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেন সেলেনা গোমেজ।

উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস সিরিজের পথচলা এবার সমাপ্তির দিকে। তৃতীয় সিজন দিয়ে এ বছর শেষ হবে সিরিজটি। সবচেয়ে চমকপ্রদ খবর হলো, সিরিজের এই অন্তিমলগ্নে শুধু অভিনেত্রী বা নির্বাহী প্রযোজক হিসেবেই নয়, পরিচালক হিসেবেও থাকছেন সেলেনা গোমেজ। তৃতীয় সিজনের চারটি পর্বের প্রথমটি পরিচালনা করবেন তিনি। এটি দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে সেলেনার।

উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের গল্প নিউইয়র্কের ওয়েভারলি প্লেসে বসবাসকারী রুসো পরিবারকে কেন্দ্র করে। এ পরিবারের তিন সন্তান অ্যালেক্স, জাস্টিন ও ম্যাক্স আসলে জাদুকর। বাবা জেরি তাদের জাদুর প্রশিক্ষণ দেয়। পরিবারের তিন সন্তানের মধ্যে মাত্র একজন শেষ পর্যন্ত জাদুশক্তি ধরে রাখতে পারবে, যার জন্য তাদের একটি উইজার্ড কম্পিটিশনে অংশ নিতে হয়।

পরবর্তী সময়ে উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস নামে যে রিভাইভাল সিরিজ তৈরি হয়, তাতে প্রাধান্য পেয়েছে পরিবারের বড় সন্তান জাস্টিন রুসোর কাহিনি। তৃতীয় সিজনটি হবে নস্টালজিয়া, অ্যাকশন এবং পারিবারিক আবেগের এক চূড়ান্ত মিশ্রণ। গল্পে বিল্লি তার হারিয়ে যাওয়া বাবা এবং বিপদে থাকা মা অ্যালেক্স রুসোকে খুঁজে বের করতে এক বিপজ্জনক অভিযানে নামবে। তাকে পূর্ণ ক্ষমতা দিয়ে সহায়তা করবে জাস্টিন রুসো।

আগের দুই সিজনে নির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি রুসো পরিবারের মেজ সন্তান অ্যালেক্স রুসো হিসেবে অভিনয় করেন সেলেনা। তৃতীয় এবং শেষ সিজনে অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক—তিন ভূমিকায় পাওয়া যাবে তাঁকে।

সেলেনা জানিয়েছেন, যে সিরিজ থেকে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু ও তারকা হিসেবে উত্থান, সেই গল্প নিজের হাতে পরিচালনা করা তাঁর জন্য একটি আবেগময় মুহূর্ত। শুধু পরিচালক হিসেবেই নন, বরং তাঁর আইকনিক চরিত্র অ্যালেক্স রুসো হিসেবেও শেষ সিজনে একাধিকবার উপস্থিত হবেন সেলেনা গোমেজ।

সংবাদমাধ্যম ডেডলাইন ও ভ্যারাইটি জানিয়েছে, আগামী সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস সিরিজের তৃতীয় সিজনের শুটিং শুরু হবে। আগামী জুন বা জুলাই মাসে মুক্তি পাবে ডিজনি প্লাসে।

আজ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’

হলমালিকদের ক্ষতির দায় প্রিন্সের প্রযোজককে নিতে হবে

অণিমা রায়ের সঞ্চালনায় ‘অণিমার গানঘর’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

ভক্তদের কাদা-ছোড়াছুড়িতে না জড়ানোর অনুরোধ করলেন অপু বিশ্বাস

আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

রাম চরিত্রে নজর কাড়লেন রণবীর কাপুর

ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব

লাক্স সুপারস্টার ট্রফি পাওয়া যাচ্ছে না, তদন্তে ‘ওসি হারুন’ ও আরিফিন শুভ

‘প্রিন্স’ সিনেমার জন্য ক্ষমা চাইলেন শাকিব খান