হোম > বিনোদন > বলিউড

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

কাছের মানুষদের নিয়ে ৬১তম জন্মদিন উদ্‌যাপন করেন বলিউড তারকা আমির খান। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৬১তম জন্মদিন ছিল গতকাল শনিবার। ঘরোয়া পরিবেশে উদ্‌যাপন করা হয় সেই জন্মদিন। বিশেষ এই দিনে আমিরের পাশে ছিলেন তাঁর বান্ধবী গৌরী স্প্রাট। শুধু কি তাই, সেখানে হাজির হন আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আমির তাঁর জন্মদিনটি উদ্‌যাপন করেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে। সেই তালিকায় প্রথমেই ছিলেন বান্ধবী গৌরী স্প্রাট। ছেলে আজাদ রাও খানকে নিয়ে হাজির হয়েছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। প্রথম স্ত্রী রীনা দত্ত হাজির হয়েছিলেন ছেলে জুনায়েদ খান ও ইরা খানকে নিয়ে।

আমিরের জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তিনিও স্ত্রী সাফা বেইগকে নিয়ে হাজির ছিলেন ওই অনুষ্ঠানে। ভিডিওর একপর্যায়ে দেখা যায়, আমির জন্মদিনের কেক কাটছেন, আর উপস্থিত অতিথিরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। একটু পর আমির ছেলে আজাদ ও মেয়ে ইরাকে কেক খাইয়ে দেন। এরপর বান্ধবী গৌরীর মুখে তুলে দেন কেকের একটি টুকরো।

অনুষ্ঠানের একাধিক ভিডিও এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, আমির তাঁর বান্ধবী গৌরীকে নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন। একটু পর রীনা দত্ত ছেলে জুনায়েদ খানকে নিয়ে প্রস্থান করেন।

অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও অভিনেতা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ হাজির ছিলেন। রিতেশের সঙ্গে এসেছিলেন তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা। চলচ্চিত্র প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও এসেছিলেন জন্মদিনের শুভেচ্ছা জানাতে।

আগামী ১ মে মুক্তি পাবে আমিরের ছেলে জুনায়েদ খান অভিনীত সিনেমা ‘এক দিন’। এই চলচ্চিত্রে জুনায়েদের সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী। ছেলের ছবি বাজিমাত করাতে উঠেপড়ে লেগেছেন আমির খান। এ ছাড়া তিনি ‘লাহোর ১৯৪৭’ নামের একটি চলচ্চিত্রও প্রযোজনা করছেন। আগামী ১৩ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম

সাত তারকার অংশগ্রহণে নাগরিকের ‘তারায় তারায়’

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

ঈদে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স খুলছে বন্ধ হল

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অমিতাভ রেজা ও মুশফিকা দম্পতির পরিচালনায় ‘লাভ সিটার’