হোম > বিনোদন > টেলিভিশন

বৈশাখীতে আজ শুরু হচ্ছে ‘ভিলেজ সোসাইটি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘ভিলেজ সোসাইটি’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

বৈশাখী টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির প্রথম পর্ব। প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালনায় রয়েছেন মাহফুজ খান।

নির্মাতা জানিয়েছেন, একটি গ্রামের মানুষ আর তাদের যাপিত জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটি। মূলত গ্রামের মানুষগুলোর জীবনের নানা ঘটনাপ্রবাহের মাধ্যমে সমাজ তথা রাষ্ট্রের একটা চিত্র তুলে ধরার চেষ্টা রয়েছে এই ধারাবাহিকে।

নাটকের গল্প নিয়ে নির্মাতা হোসাইন ইমরান বলেন, ‘সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য, আবার যার যে কাজ করার কথা সে সেই কাজ তো করছেই না বরং অদ্ভুত আর উদ্ভট সব কাণ্ডকারখানা করছে। কাকতালীয়ভাবে মধুপুর গ্রামে এমন অদ্ভুত বেশ কিছু মানুষের বসবাস। এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই এই নাটকের গল্প। এই গ্রামের মানুষগুলো অদ্ভুত আর উদ্ভট হলেও তারা খুব সহজ-সরল। ধীরে ধীরে এই গ্রামে প্রবেশ করে নতুন কিছু মানুষ। শুরু হয় ভিলেজ পলিটিকস। হিংসা, কোন্দল, মারামারি আর খুনোখুনিতে অস্বাভাবিক হয়ে ওঠে গ্রামের পরিবেশ। উদ্ভট আর সরল মানুষগুলো ক্রমেই ভয়ংকর হয়ে উঠতে থাকে। এভাবেই এগিয়ে চলে ভিলেজ সোসাইটি ধারাবাহিকের কাহিনি।’

ভিলেজ সোসাইটি ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমি, পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ, স্মৃতি আক্তার প্রমুখ।

ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।

পয়লা বৈশাখে আসছে পার্থ-সাফার ‘চা গরম’

সুচিত্রা সেনের জন্মদিনে ছাত্রী নিবাসের পুনর্নামকরণের দাবি

পয়লা বৈশাখ উপলক্ষে সমীরের নতুন গান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে টালিউড

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি জানালেন ঈদের সিনেমার নির্মাতারা

যুক্তরাষ্ট্র থেকে প্রথম নির্মাণের খবর দিলেন সাইমন সাদিক

আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননা কাঙালিনী সুফিয়া

আবার ‘কুইন’ নিয়ে ফিরছেন কঙ্গনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে বন্ধ থাকবে প্রদর্শনী