হোম > বিনোদন

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক

‘অচেনা অতিথি’ নাটকের দৃশ্য ছবি: দীপ্ত প্লে

অচেনা অতিথি (বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রামা)

  • মুক্তি: দীপ্ত প্লে (৩১ জুলাই)
  • গল্পসংক্ষেপ: মিথ্যা অপবাদে বিয়ের ঠিক আগমুহূর্তে জিন হাওইয়ানের সঙ্গে জিয়ান শির বিয়ে ভেঙে যায়। এই অপমানের পর দেশ ছাড়তে বাধ্য হয় শি। পাঁচ বছর পর একমাত্র সন্তানকে নিয়ে দেশে ফিরে আসে সে। তার মূল লক্ষ্য সেই ষড়যন্ত্রের আসল সত্য উন্মোচন করা এবং দায়ীদের শাস্তি দেওয়া।

দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২ (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: জিও হটস্টার ও ডিজনি প্লাস (২৯ জুলাই)
  • অভিনয়: মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট
  • গল্পসংক্ষেপ: প্রথম পর্বের ২০ বছর পর এই সিকুয়েলের গল্প শুরু। সময় বদলেছে, প্রিন্ট মিডিয়া ও ম্যাগাজিনের বাজার এখন চরম সংকটে। ডিজিটাল কনটেন্ট, সোশ্যাল মিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে ঐতিহ্যবাহী ফ্যাশন ম্যাগাজিন ‘রানওয়ে’ অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। পুরোনো মতভেদ ভুলে অ্যান্ডি ও মিরান্ডা কীভাবে রানওয়েকে রক্ষা করে, সেটাই এই সিনেমার মূল গল্প।

গাট্টা কুস্তি ২ (তামিল সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (৩১ জুলাই)

অভিনয়: বিষ্ণু বিশাল, ঐশ্বরিয়া লক্ষ্মী, জারা জিয়ানা

গল্পসংক্ষেপ: কুস্তি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে শুরু করে কীর্তি। আর তার স্বামী বীর সংসার সামলানোর দায়িত্ব নেয়। কীর্তি চায় মেয়েও যেন তার মতো কুস্তিগির হয়, তবে বীরের চাওয়া মেয়ে নৃত্যশিল্পী হোক। এ নিয়ে দুজনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। তাদের বিবাহবিচ্ছেদের মামলা গড়ায় আদালতে। শেষ পর্যন্ত কীভাবে তারা দ্বন্দ্ব কাটিয়ে উঠে আবার একত্র হয়, তা নিয়েই গল্প।

বালান: দ্য বয় (মালয়ালম সিনেমা)

  • মুক্তি: জি ফাইভ (৩১ জুলাই)
  • অভিনয়: ফারজানা পালাথিঙ্গাল, মুহাম্মদ জিনান, টোভিনো থমাস
  • গল্পসংক্ষেপ: ‘মানজুম্মেল বয়েজ’খ্যাত পরিচালক চিদাম্বরামের নতুন সিনেমা ‘বালান: দ্য বয়’। এক মা ও তার সন্তানকে ঘিরে গল্প। কারাগার থেকে বেরিয়ে ছেলেকে নিয়ে নতুন ঠিকানার সন্ধানে অন্ধকার অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে মা। একসময় রহস্যজনকভাবে মা নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে বের হয় ছেলে।

হার্টবিট সিজন ৩ (তামিল সিরিজ)

  • মুক্তি: জিওহটস্টার (৩০ জুলাই)
  • অভিনয়: অনুমল, কার্তিক কুমার, দীপা বালু
  • গল্পসংক্ষেপ: একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালের ডাক্তারদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। দ্বিতীয় সিজনে নতুন কিছু জটিল মেডিকেল কেস এবং হাসপাতালের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দেখানো হয়েছে। ডাক্তার ও ইন্টার্নদের জীবনের রোমান্স, মানসিক চাপ এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তগুলো উঠে এসেছে এ সিজনেও।

দ্য বোম্বিং অব প্যান অ্যাম ১০৩ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (৩০ জুলাই)
  • অভিনয়: কনর সুইনডেলস, প্যাট্রিক জে অ্যাডামস, পিটার মুলান
  • গল্পসংক্ষেপ: ১৯৮৮ সালে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ লন্ডনের হিথরো থেকে নিউইয়র্ক যাওয়ার পথে স্কটল্যান্ডের লকারবি শহরের ওপর বোমা হামলায় ধ্বংস হয়। বিমানে থাকা ২৫৯ জনসহ মোট ২৭০ জন নিহত হয়। দীর্ঘ ও জটিল তদন্ত, স্কটিশ ও আমেরিকান যৌথ অনুসন্ধান এবং প্রিয়জন হারানো শোকাহত পরিবারগুলোর সংগ্রাম ও বিচার পাওয়ার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে এ সিরিজে।

ঢাকায় আজ তিন কনসার্ট

আইস্ক্রিনে আসছে সাদের সিরিজ ‘অ্যানি’

বাংলাদেশেও স্পাইডার-ম্যান নিয়ে উন্মাদনা, একই দিনে মুক্তি পেল ‘শেকড়’

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে

‘বাজে বাবার’ তালিকায় এবার যোগ হলেন নতুন তারকা

দর্শকদের ধন্যবাদ জানিয়ে নতুন কনসার্টের আশ্বাস দিলেন রুনা লায়লা

গুলশানের চামেলি সিনেমায় বাঁধন

গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কট করে বিটিএসের প্রতিবাদ

ঢাকায় সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি: আর্টিস্ট ক্লাবে আজ সংগীতসন্ধ্যা

ভিডিও গেম থেকে বাস্তবের দুনিয়ায় জুমানজির শেষ পর্ব