প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
হেডলাইন (বাংলা সিরিজ)
- মুক্তি: হইচই (২৫ জুন)
- অভিনয়: জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা, শ্যামল মাওলা
- গল্পসংক্ষেপ: বিশাল এক মানি লন্ডারিং সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে তরুণ রিপোর্টার সামিউল। কিন্তু তার প্রতিবেদনটা রাতারাতি গায়েব হয়ে যায় পত্রিকা থেকে। অন্যদিকে তার ইনভেস্টিগেশন পার্টনার পোড়খাওয়া সাংবাদিক জহির বাধ্য হয় গা ঢাকা দিতে। তাদের ধরার জন্য হন্যে হয়ে পিছু লেগেছে দুর্নীতিবাজ ডিবি কর্মকর্তা।