হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে আরিফিন শুভ ও কেয়া পায়েল

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

হ্যাপিলি ম্যারিড (বাংলা ওয়েব ফিল্ম)

  • মুক্তি: চরকি (৮ অক্টোবর)
  • অভিনয়: আরিফিন শুভ, কেয়া পায়েল, দীপা খন্দকার
  • গল্পসংক্ষেপ: গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস; অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতিতে বেড়ে ওঠা অনামিকা। পারিবারিকভাবে বিয়ের পর দুজনের মতানৈক্য প্রকট হয়ে ওঠে।

প্রেশার কুকার (বাংলা সিনেমা)

  • মুক্তি: হইচই (৮ অক্টোবর)
  • অভিনয়: শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী
  • গল্পসংক্ষেপ: ঢাকা শহরের ভিন্ন পেশার চারজন নারীর অদৃশ্য লড়াই, তাদের না বলা কষ্ট এবং সামাজিক দ্বন্দ্বের বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।

বিজয়নগরের হীরে (বাংলা সিনেমা)

  • মুক্তি: হইচই (১০ অক্টোবর)
  • অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, আরিয়ান ভৌমিক
  • গল্পসংক্ষেপ: সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস অবলম্বনে তৈরি এই নতুন সিনেমায় কাকাবাবু, সন্তু ও জোজোর এবারের অভিযান হাম্পিতে, বিজয়নগর সাম্রাজ্যের একটি অতি মূল্যবান পাথরের সন্ধানে।

অ্যানিমেলস (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (৯ অক্টোবর)
  • অভিনয়: বেন অ্যাফ্লেক, জিলিয়ান অ্যান্ডারসন, কেরি ওয়াশিংটন
  • গল্পসংক্ষেপ: বেন অ্যাফ্লেক পরিচালিত এ সিনেমার গল্প লস অ্যাঞ্জেলেসের মেয়র পদপ্রার্থী এক রাজনীতিবিদকে ঘিরে। নির্বাচনী প্রচারণার সময় তার ছেলে অপহৃত হয়। তাৎক্ষণিকভাবে মোটা অঙ্কের মুক্তিপণের টাকা জোগাড় করতে গিয়ে সে জড়িয়ে পড়ে ষড়যন্ত্রের জালে।

ক্যারি (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: প্রাইম ভিডিও (৭ অক্টোবর)
  • অভিনয়: সামার এইচ হাওয়েল, সামান্থা স্লোয়ান, সিয়েনা আগুডং
  • গল্পসংক্ষেপ: স্টিফেন কিংয়ের আলোচিত ভৌতিক উপন্যাস ‘ক্যারি’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। গল্পের কেন্দ্রে রয়েছে অলৌকিক ক্ষমতাসম্পন্ন এক কিশোরী, যে সহপাঠীদের তীব্র বুলিং ও ধর্মান্ধ মায়ের নির্যাতনের শিকার।

রিপোর্টিং লাইভ (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (৯ অক্টোবর)
  • অভিনয়: পরিণীতি চোপড়া, দেবেন ভোজানি, আদিল হুসেন
  • গল্পসংক্ষেপ: এক নির্ভীক তরুণী রিপোর্টার ও তার ক্যামেরাম্যান খবরের সন্ধানে গিয়ে অবৈধ বালু উত্তোলন চক্রের ফাঁদে পড়ে যায়। সত্য তুলে ধরার এই চেষ্টায় প্রভাবশালী ও অপরাধীদের রোষানলে পড়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকিতে পড়তে হয় তাদের।

ম্যাচবক্স দ্য মুভি (ইংরেজি সিনেমা)

  • মুক্তি: অ্যাপল টিভি (৯ অক্টোবর)
  • অভিনয়: জন সিনা, জেসিকা বিয়েল, স্যাম রিচার্ডসন
  • গল্পসংক্ষেপ: শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা করতে অনেক বছর পরে নিজ শহরে আসে আন্ডারকভার সিআইএ এজেন্ট শন। কিন্তু সেখানে যাওয়ার পর অস্ত্র চুরির মিথ্যা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এক বিপজ্জনক মিশনে নামে শন।