হোম > বিনোদন

ভূমির প্রিয় দুই কোরিয়ান সিরিজ

বিনোদন ডেস্ক

‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’-এর দৃশ্য; ভূমি পেডনেকার ও ‘ক্রাশ ল্যান্ডিং অন ইউ’-এর দৃশ্য

কে-ড্রামা বা কোরিয়ান ভাষার সিরিজ জনপ্রিয় সারা বিশ্বে। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের দারুণ পছন্দ কোরিয়ান ড্রামা। বোম্বে টাইমসকে অভিনেত্রী জানিয়েছেন, কোন দুই কে-ড্রামা বেশি পছন্দ তাঁর। কী দেখবেন—সিদ্ধান্ত নিতে পারছেন না যাঁরা, তাঁরা নজর রাখতে পারেন ভূমির ওয়াচলিস্টে।

ক্রাশ ল্যান্ডিং অন ইউ

১৬ পর্বের সিরিজটি নেটফ্লিক্সে এসেছিল ২০১৯ সালের শেষের দিকে। গল্পে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার এক সফল নারী ব্যবসায়ী প্যারাগ্লাইডিং দুর্ঘটনার শিকার হয়ে উত্তর কোরিয়ায় গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার এক সামরিক কর্মকর্তা তার প্রেমে পড়ে। সব রকমের বিপদ থেকে মেয়েটিকে রক্ষা করে। ক্রাশ ল্যান্ডিং অন ইউ নিয়ে ভূমি বলেন, ‘এ কে-ড্রামাটিও আমি নেটফ্লিক্সে দেখেছিলাম, লকডাউনের সময়ে। আমি সবাইকে সিরিজটি দেখার পরামর্শ দিই। এর গল্প এখনো আমার মনে গেঁথে আছে।’

হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস

সিরিজটি নেটফ্লিক্সে এসেছে গত মার্চে। অ্যাসুন ও খোয়ানসিক নামের দুই তরুণ-তরুণীর গল্প। গল্পের শুরু ষাটের দশকে, যখন তারা ছোট। শেষ হয় বর্তমান সময়ে এসে। এই পুরো সময়ে তাদের সম্পর্কের নানা পর্যায় উঠে এসেছে এতে। তাদের জীবন শুরু হয়েছিল জেজু দ্বীপে। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা—নানা প্রতিকূলতা পেরিয়ে তারা পরস্পরের পাশে থাকে। সিরিজটি নিয়ে ভূমি পেডনেকার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার দেখা সেরা রোমান্টিক ড্রামা এটি। প্রেমের বাইরেও পারিবারিক বিষয়গুলো দারুণভাবে উঠে এসেছে এতে। এ পর্যন্ত ছয়টি পর্ব দেখেছি। বাকিটা দেখতে এক ধরনের ভয় পাচ্ছি, কারণ হয়তো কেঁদে ফেলব দেখতে গিয়ে। সিরিজটি এত ইমোশনাল!’

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়

সংরক্ষিত নারী আসনেও শূন্য হাতে ফিরলেন তারকারা

ব্যাটম্যানের সিকুয়েলে ‘গেম অব থ্রোনস’ খ্যাত চার্লস ডান্স

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার

হুজ হু সম্মাননা পেলেন ববিতা, উৎসর্গ করলেন তরুণ প্রজন্মকে

তৌকীরকে নিয়ে বিশেষ আয়োজন: ‘অজ্ঞাতনামা’ সিনেমা নিয়ে মঞ্চনাটকের ঘোষণা

রোজিনার পরিচালনায় নতুন সিনেমা ‘এখনই সময়’

‘রইদ’ সিনেমায় কানাই দাস বাউলের শেষ গান

বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল মালয়ালম সিনেমা ‘ভাযা ২’

পরিবারে আসছে নতুন সদস্য, আবার মা হওয়ার সুখবর দিলেন দীপিকা