প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
গল্পসংক্ষেপ: প্রফেসর সুবর্ণ সেন ওরফে সোনাদা, তার প্রিয় ছাত্র আবির ও ঝিনুক এবার ইতিহাসের খোঁজে সুন্দরবনের দুর্গম অঞ্চলে পাড়ি জমায়। রাজা প্রতাপাদিত্যের লুকিয়ে রাখা গুপ্তধনের সন্ধান করাই তাদের মূল লক্ষ্য। এই যাত্রায় তারা স্থানীয় লোককথা, ইতিহাস এবং রোমাঞ্চকর সব ধাঁধার মুখোমুখি হয়।
গল্পসংক্ষেপ: বিয়ের দুই বছর পর প্রথমবার স্বামীর পরিবারের সঙ্গে থাকতে আসে স্বর্ণা। সবার মন জয়ের চেষ্টা করতে গিয়ে স্বর্ণা বারবার ব্যর্থ হয়। এমন সময় ফিরে আসে করুণা নামের এক ব্যক্তি, যে স্বর্ণার সহিংস অতীতের সাক্ষী। নিজের নতুন পরিবার যেন তার অতীতের সত্য জানতে না পারে, সে জন্য স্বর্ণা মরিয়া হয়ে ওঠে।
দ্য ইস্ট প্যালেস (কোরিয়ান সিরিজ)
মুক্তি: নেটফ্লিক্স (১৭ জুলাই)
অভিনয়: নাম জু হিয়োক, দো ইয়োন স, জো সুউংউ
গল্পসংক্ষেপ: রাজপ্রাসাদে লুকিয়ে থাকা রহস্য ও অশুভ আত্মার উপদ্রব বন্ধ করতে রাজা দুজন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষকে তলব করে। এই দুজন মিলে প্রাসাদের দেয়ালের পেছনে লুকিয়ে থাকা পুরোনো অভিশাপের রহস্য উন্মোচন করতে এবং মানুষের পৃথিবী ও আত্মাদের জগতের মধ্যকার ভারসাম্য রক্ষা করতে লড়াই করে।
দ্য হক (ইংরেজি সিরিজ)
মুক্তি: নেটফ্লিক্স (১৬ জুলাই)
অভিনয়: উইল ফ্যারেল, মলি শ্যানন
গল্পসংক্ষেপ: এক নামকরা গলফারকে কেন্দ্র করে গল্প। নানা পাগলামি আর বিতর্কের কারণে তার ক্যারিয়ার এখন তলানিতে। ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে আবার মাঠে নামার ঘোষণা দেয় সে। তবে টুর্নামেন্ট জেতা এত সহজ নয়; কারণ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে বেশ কজন অদ্ভুত ও হাস্যকর খেলোয়ার, আর তাকে সামলানোর দায়িত্বে আছে তার পরিবার ও বিশৃঙ্খল এক টিম।
রেডি অর নট ২: হেয়ার আই কাম (ইংরেজি সিনেমা)
মুক্তি: জিও হটস্টার (১৬ জুলাই)
অভিনয়: সামারা উইভিং, ক্যাথরিন নিউটন
গল্পসংক্ষেপ: প্রথম পর্বের রক্তক্ষয়ী খেলা থেকে কোনোমতে বেঁচে ফেরা গ্রেস আবারও নতুন বিপদের মুখোমুখি হয়। এক অভিজাত পরিবার তাদের পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখতে গ্রেসকে খুঁজে বের করে। তারা তাকে নতুন এক ভয়ানক খেলায় অংশ নিতে বাধ্য করে। তবে এবার গ্রেস একা নয়, সঙ্গে রয়েছে তার বোন।
গল্পসংক্ষেপ: গল্পের মূল চরিত্র লাকি নামের এক তরুণী। একসময় সে অপরাধের জগৎ ছেড়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে। আচমকা লাকি নিজেকে এমন এক ফাঁদে আবিষ্কার করে, যেখানে একদিকে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, অন্যদিকে একজন বিপজ্জনক মাফিয়া লেডি তাকে মারার জন্য তাড়া করছে।