হোম > বিনোদন > টেলিভিশন

একান্নবর্তী পরিবারের গল্পে বৈশাখীতে নতুন ধারাবাহিক নাটক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘কিচেন পলিটিক্স’ ধারাবাহিক নাটকের দৃশ্যে মিলি বাসার ও নাবিলা ইসলাম। ছবি: সংগৃহীত

আজ থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’। একান্নবর্তী পরিবারকে ঘিরে গড়ে উঠেছে নাটকের কাহিনি। অনিকেতের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

কিচেন পলিটিক্স দিয়ে দীর্ঘ ১৬ বছর পর নাটক রচনায় ফিরেছেন অনিকেত। নাটকটির গল্প সম্পর্কে অনিকেত জানান, এটি সামাজিক স্যাটায়ার। গল্পে বাবা একজন আদর্শবান রিটায়ার্ড সরকারি কর্মকর্তা। তিন ছেলে, স্ত্রী ও দুই ছেলের বউকে নিয়ে বসবাস তার। মেয়ে মুন্নি স্বামীর বাড়িতে থাকলেও প্রায়ই বাবার বাড়িতে এসে মাকে নানা কুপরামর্শ দেয়। ভাবিদের বিরুদ্ধে মায়ের কাছে নানা অভিযোগ করে। মেয়ের মন্ত্রণা শুনে মা তার ছেলের বউদের পিছে লেগে থাকে, বউদের দোষ ধরে। ফলে সংসারে সব সময় অশান্তি লেগে থাকে।

মুন্নি নিজের সংসারেও অশান্তি সৃষ্টি করে। স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়। একসময় দ্রুত ধনী হতে স্বামীকে বুদ্ধি দেয় ভেজাল ব্যবসা করতে। একপর্যায়ে সবাই মিলে মুন্নির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মুন্নি তার মায়ের মাধ্যমে নানা রকম চালবাজি চালিয়ে যেতে থাকে।

কিচেন পলিটিক্স ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, এ কে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, শাহজাদা সম্রাট প্রমুখ।

কারাদণ্ডের ঝুঁকি উপেক্ষা করে ইরানে ফিরলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

ফুয়াদের সংগীতায়োজনে নতুন করে পাঁচ ব্যান্ডের পাঁচ জনপ্রিয় গান

আবার মঞ্চে ‘রাজার চিঠি’

যে সিরিজ দিয়ে উত্থান, সেই সিরিজ পরিচালনায় সেলেনা গোমেজ

আজ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, ২৪ এপ্রিল ‘দম’

হলমালিকদের ক্ষতির দায় প্রিন্সের প্রযোজককে নিতে হবে

অণিমা রায়ের সঞ্চালনায় ‘অণিমার গানঘর’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

ভক্তদের কাদা-ছোড়াছুড়িতে না জড়ানোর অনুরোধ করলেন অপু বিশ্বাস