হোম > বিনোদন

বন্ধু এন্ড্রু কিশোরকে নিয়ে হানিফ সংকেতের স্মৃতিচারণা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হানিফ সংকেত ও এন্ড্রু কিশোর। ছবি: হানিফ সংকেতের পোস্ট থেকে

আজ কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের প্রয়াণ দিবস। ২০২০ সালের এই দিনে প্রয়াত হন তিনি। শিল্পীর প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করেছেন তাঁরই ঘনিষ্ঠ বন্ধু, জনপ্রিয় উপস্থাপক ও অনুষ্ঠান নির্মাতা হানিফ সংকেত।

প্রয়াণ দিবসে বন্ধুকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন হানিফ সংকেত। স্মৃতিচারণা করে তিনি লিখেছেন, ‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত, দিয়েছিল “প্লেব্যাক সম্রাট” উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারত।’

এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

হানিফ সংকেত তাঁর পোস্টে জানিয়েছেন, এন্ড্রু কিশোরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কটাও ছিল দীর্ঘদিনের। শিল্পী হিসেবে এন্ড্রু কিশোর যেমন অনন্য ছিলেন, তেমনি মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। হানিফ সংকেত লিখেছেন, ‘কিশোরের সঙ্গে আমার সম্পর্ক চার দশকের বেশি সময় ধরে। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, একসঙ্গে থেকেছি। কিশোর ছিল “ইত্যাদি”র প্রায় নিয়মিত শিল্পী। একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়, ভুলব না, ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।’

সাধারণত আপন মনে কাজ করতেই স্বচ্ছন্দবোধ করতেন এন্ড্রু কিশোর। জনসমক্ষে আসতে চাইতেন না। তবে একমাত্র ব্যতিক্রম ছিল হানিফ সংকেতের ইত্যাদি। বন্ধুত্বের দাবি থেকে হলেও ইত্যাদিতে শিল্পী এন্ড্রু কিশোরের গান উপহার দিতেন হানিফ সংকেত।

এন্ড্রু কিশোরের সমাধির সামনে হানিফ সংকেত। ছবি: হানিফ সংকেতের পোস্ট থেকে

১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্ম এন্ড্রু কিশোরের। তাঁর পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ। মা মিনু বাড়ৈ ছিলেন সংগীতানুরাগী এবং কিশোর কুমারের ভক্ত। সেই সূত্রেই ছেলের নাম রাখেন কিশোর। মায়ের স্বপ্ন পূরণ করতেই গানের ভুবনে পা রাখেন এন্ড্রু কিশোর। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ সিনেমায় আলম খানের সুরে প্রথম গান করেন কিশোর। এরপর একে একে ১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি; যা বাংলাদেশি কোনো শিল্পীর ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত। তাঁর গাওয়া কিছু জনপ্রিয় গান ‘হায় রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘বেদের মেয়ে জোছনা আমায়’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’, ‘সব সখীরে পার করিতে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি চাঁদের জোছনা নও’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’ ইত্যাদি।

সেরা গায়ক হিসেবে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি অসংখ্য সম্মাননা পেয়েছেন এন্ড্রু কিশোর।

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান

সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’

নয় বছর পর এক গানে ইমরান-নওমি

চয়নিকার টেলিফিল্মে একসঙ্গে ডলি জহুর, সেলিম, দীপা ও রিচি

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু

৬ সিনেমার টিভি প্রিমিয়ার

শংকরের উপন্যাস নিয়ে যত সিনেমা