হোম > বিনোদন

এবারের আইফা জিতলেন যারা

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (আইফা) ২২তম আসরে ‘শেরশাহ’ সিনেমার জয়জয়কার। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ এবারের আইফায় সেরা ছবির সম্মান পেয়েছে। এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কারও উঠেছে নির্মাতা বিষ্ণু বর্ধনের হাতে। সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ভিকি কৌশল আর কৃতি শ্যানন। 

আইফা ২০২২-এর বিজয়ীদের তালিকা দেখে নেওয়া যাক—

সেরা ছবি-শেরশাহ

সেরা পরিচালক-বিষ্ণু বর্ধন (শেরশাহ) 

সেরা চিত্রনাট্য: সন্দীপ শ্রীবাস্তব (শেরশাহ) 

সেরা অভিনেতা: ভিকি কৌশল (সর্দার উধম) 

সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি) 

সেরা সহ-অভিনেত্রী: সাই তামহাঙ্কর (মিমি) 

সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো) 

সেরা প্লেব্যাক সিঙ্গার (নারী): অসিস কৌর (রাতে লম্বিয়া-শেরশাহ) 

সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ): জুবিন নাটিয়াল (রাতে লম্বিয়া-শেরশাহ) 

সেরা লিরিক্স: কওসর মুনির (লেহরা দো-৮৩) 

সেরা গল্প অরিজিনাল: অনুরাগ বসু (লুডো) 

সেরা গল্প (অ্যাডপটেড): কবীর খান (৮৩) 

সেরা অভিনেতা ডেবিউ: আহান শেট্টি (তাড়াপ) 

সেরা অভিনেত্রী ডেবিউ: শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি টু) 

আইফার ২২তম আয়োজন সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান, মনীশ পাল ও রীতেশ দেশমুখ। 

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোকের ছায়া

প্রেম করছেন নাজনীন নীহা

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’