হোম > বিনোদন

আজ শিল্পকলা একাডেমিতে হ‌ুমায়ূন আহমেদ স্মরণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নির্মাতা ও কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ‘হ‌ুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামের এই আয়োজনে থাকবে হ‌ুমায়ূন আহমেদের গান ও সিনেমার প্রদর্শনী।

এর আগে গত ১৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কথাসাহিত্যিক ও নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ‘হ‌ুমায়ূন উৎসব’ আয়োজন করার কথা ছিল। তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, অনুষ্ঠানে থাকবে হ‌ুমায়ূন আহমেদের গান, সিনেমা প্রদর্শনী, তাঁকে নিয়ে আলোচনা করবেন অতিথিরা। এ উপলক্ষে হ‌ুমায়ূন ভক্তদের কাছে প্রিয় লেখক ও নির্মাতাকে নিয়ে লেখা পাঠানোর আহ্বান জানিয়েছিল শিল্পকলা একাডেমি।

তবে শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিত করে শিল্পকলা একাডেমি। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে শিল্পকলা একাডেমি ও তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা। অবশেষে গতকাল শিল্পকলা একাডেমি জানাল আজ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সমাপনী পর্বে স্মরণ করা হবে হ‌ুমায়ূন আহমেদকে।

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে হ‌ুমায়ূন আহমেদ স্মরণ অনুষ্ঠান। এ সময় প্রদর্শিত হবে হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদৎ রুমন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হ‌ুমায়ূন আহমেদের সন্তান নির্মাতা নুহাশ হ‌ুমায়ূন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এরপর পরিবেশিত হবে হ‌ুমায়ূন আহমেদ রচিত গান।

রাত ৮টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত থাকবে।

লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, প্রবন্ধকার—সব ক্ষেত্রেই অসামান্য উপস্থিতি ছিল হ‌ুমায়ূন আহমেদের। আজও তাঁর সৃষ্টিশীল কাজগুলো বাঙালি হৃদয়ে জীবিত। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান হ‌ুমায়ূন আহমেদ।

ঈদের সিনেমার বিদেশযাত্রা শুরু

আজম খানের স্মরণে চ্যানেল আইয়ে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান

শরৎচন্দ্রের চরিত্রে চমকে দিলেন টোটা রায়চৌধুরী

অস্ট্রেলিয়ায় স্বপ্নদলের ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী

শাকিব খানকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

আজীবন সম্মাননা পাচ্ছেন শবনমসহ চারজন