হোম > বিনোদন

অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

বিনোদন প্রতিবেদক 

প্রবীর মিত্র। ছবি: সংগৃহীত

খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। আজ রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তাঁর পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

ধারাবাহিকে ফিরলেন রিচি সোলায়মান

বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’

অ্যাবাউট ডার্ক ব্যান্ডের নতুন গান

আরব্য রজনীর গল্প নিয়ে হলিউডে নতুন সিরিজ

বুসান উৎসবে সেরা ইরানি নির্মাতা মাজিদ মাজিদির সিনেমা

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে চার সিনেমা

প্রথমবার মঞ্চনাটকে কোয়েন্টিন টারান্টিনো

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ