হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

‘টোস্টার’ সিনেমায় রাজকুমার রাও ও সানিয়া মালহোত্রা। ছবি: সংগৃহীত

ভানুপ্রিয়া ভূতের হোটেল (বাংলা সিনেমা)

  • মুক্তি: জি ফাইভ (১৫ এপ্রিল)
  • অভিনয়: সোহম মজুমদার, মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত
  • গল্পসংক্ষেপ: ভানুপ্রিয়া হোটেলটি তৈরি হয়েছে একটি কবরস্থানের ওপর, যেখানে ছিল ভূতেদের বসবাস। এক হোটেল ব্যবসায়ী অসাধু উপায়ে হোটেলটি তৈরি করায় ভূতেরা ভিটেছাড়া হয়ে যায়। অন্যদিকে আইনজীবী শাওন মিত্র ইউটিউব থেকে প্ল্যানচেট শিখে ভুল করে ডেকে বসে ভানুপ্রিয়ার ভূতেদের। এরা শাওনকে বাধ্য করে ভূতেদের হয়ে আইনি ব্যবস্থা নিতে। ভূত এবং মানুষের এই আইনি লড়াইয়ে হোটেলমালিকের ওকালতির দায়িত্ব নেয় শাওনের বান্ধবী নন্দিনী।

মটকা কিং (হিন্দি সিরিজ)

  • মুক্তি: আমাজন প্রাইম ভিডিও (১৭ এপ্রিল)
  • অভিনয়: বিজয় ভার্মা, কৃতিকা কামরা, গুলশান দেবাইয়া
  • গল্পসংক্ষেপ: ভারতের জুয়াজগতের পরিচিত নাম রতন খাত্রী। মটকা কিং নামেই বেশি পরিচিত তিনি। মুম্বাইয়ের ধানজি স্ট্রিটে সুতার দামের ওপর বাজি ধরে অবৈধ জুয়াশিল্পকে জনপ্রিয় করে তোলে সে। তাকে নিয়ে এই সিরিজ।

রোনালদিনহো: দ্য ওয়ান অ্যান্ড অনলি (ডকুমেন্টারি)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৬ এপ্রিল)
  • গল্পসংক্ষেপ: তিন পর্বের এই ডকুমেন্টারি সিরিজটি তৈরি হয়েছে ব্রাজিলের ফুটবলার রোনালদিনহোর জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে। এতে তাঁর শৈশবের শহর পোর্তো আলেগ্রে থেকে শুরু করে বার্সেলোনায় তাঁর সোনালি সময় এবং বর্তমানের অবসরজীবন উঠে এসেছে। সিরিজটিতে এমন অনেক আর্কাইভ ফুটেজ ব্যবহার করা হয়েছে যা আগে দেখা যায়নি।

ইউফোরিয়া ৩ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: জিও হটস্টার (১৫ এপ্রিল)
  • অভিনয়: জেনডায়া, সিডনি সুইনি, হান্টার শেফার
  • গল্পসংক্ষেপ: চার বছর বিরতির পর এসেছে সিরিজটির তৃতীয় ও শেষ কিস্তি। এবারের সিজনের গল্প সাজানো হয়েছে গত সিজনের পাঁচ বছর পরের সময়কাল নিয়ে। মূল চরিত্র রু এখন আর কিশোরী নয়, বরং জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি। যেখানে রু-কে তার ঋণের বোঝা এবং মানসিক অস্থিরতার সঙ্গে লড়াই করতে হবে।

ওস্তাদ ভগত সিং (তেলুগু সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৬ এপ্রিল)
  • অভিনয়: পবন কল্যাণ, শ্রীলীলা, রাশি খান্না
  • গল্পসংক্ষেপ: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে চায় প্রভাবশালী রাজনীতিবিদ নাগাপ্পা। গল্পের মোড় ঘুরে যায় যখন জঙ্গলে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় নাগাপ্পার ছেলে নাল্লামাল্লা। তদন্তে বেরিয়ে আসে এই নিখোঁজের পেছনে রয়েছে ভগত সিং। ক্ষমতার শীর্ষে থাকা নাগাপ্পার সঙ্গে সাধারণ এক মানুষের এই সংঘাতের নেপথ্যে লুকিয়ে আছে দীর্ঘদিনের কোনো এক ব্যক্তিগত শত্রুতা।

টোস্টার (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৫ এপ্রিল)
  • অভিনয়: রাজকুমার রাও, সানিয়া মালহোত্রা, অভিষেক ব্যানার্জি, অর্চনা পুরন সিং
  • গল্পসংক্ষেপ: রামাকান্ত একজন কৃপণ মানুষ। এক বিয়ের দাওয়াতের উপহার হিসেবে স্ত্রী শিল্পার জোরাজুরিতে একটি দামি টোস্টার কেনে সে। কিন্তু বিয়েটি ভেঙে যাওয়ায় রামাকান্তর আর দাওয়াত খাওয়া হয় না। সে মরিয়া হয়ে ওঠে টোস্টারটি ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়ার জন্য। শুরু হয় হাসির সব কাণ্ড। একপর্যায়ে দেখা যায়, সেই টোস্টারে লুকিয়ে আছে এক রাজনৈতিক নেতার গোপন তথ্য।

সহকর্মী‌দের আ‌য়োজ‌নে তৌকী‌রের ছয় দশক উদ্‌যাপন

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

গোলাম মোর্শেদের কথায়, তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান

‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টারে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে সাবিলা

যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’

ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’

কলকাতায় প্রথমবার মেঘের সঙ্গে চাঁদের দেখা হবে

১০ বছর পর একক নাটকে তৌসিফ-স্পর্শিয়া

১ টাকা পারিশ্রমিক ও প্লট বাতিল প্রসঙ্গে মুখ খুললেন শুভ

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোসের চুক্তির বিরোধিতা করে চিঠি দিলেন হলিউড তারকারা