হোম > বিনোদন > গান

দেশে এলেন প্রতীক, গাইবেন স্টেজে, প্রকাশ করবেন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রতীক হাসান।

স্ত্রী-কন্যাকে নিয়ে যু্ক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন সংগীতশিল্পী প্রতীক হাসান। কাউকে না জানিয়ে ২ এপ্রিল রাতে পরিবার নিয়ে হঠাৎ করেই দেশে এসেছেন প্রতীক। উঠেছেন রাজধানীর আফতাবনগরের বাসায়। আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করতে দেশে এসেছেন তিনি। সেই সঙ্গে ঈদ উপলক্ষে তিনটি নতুন গান প্রকাশ করবেন। এরপর ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।

প্রতীক হাসান জানিয়েছেন, ইচ্ছে করেই দেশে ফেরার কথা কাউকে জানাননি তিনি। আসার আগে কেবল মা ও ছোট ভাই সংগীতশিল্পী প্রীতম হাসানকে জানিয়েছেন। হঠাৎ করে ফিরলেও কিছু পরিকল্পনা সাজিয়ে এসেছেন প্রতীক। প্রথমত, কোরবানির ঈদটা তিনি আত্মীয়-পরিজনের সঙ্গে দেশে উদ্‌যাপন করতে চান। দ্বিতীয়ত, নতুন তিনটি গানের কাজ শেষ করবেন দেশে, প্রকাশ করবেন ঈদ উপলক্ষে। এ ছাড়া বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন প্রতীক।

প্রতীক হাসান বলেন, ‘মা আর মাটির টানেই কাউকে কিছু না জানিয়ে দেশে আসা। সবার সঙ্গে ঈদ করে তারপর ফিরে যাব। তবে এর মাঝে তিনটি গান করার পরিকল্পনা আছে। তিনটি গানেরই কথা আমার এবং প্রীতমের লেখা। সুর ও সংগীত আয়োজন করেছি আমি। গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের প্রাথমিক পরিকল্পনাও করে ফেলেছি। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু করব।’

গান তিনটি কী ধরনের জানতে চাইলে প্রতীক বলেন, ‘অনেক দিন যেহেতু মেলোডি গান করি না, তাই এবার মেলোডি গান করছি। একটা স্যাড রোমান্টিক, একটা পুরোপুরি রোমান্টিক এবং আরেকটা এই সময়ের ট্রেন্ডি গান।’

দেশে ফিরে এরই মাঝে সহকর্মী আর পরিচিতজনদের সঙ্গে দেখা করেছেন প্রতীক। সময় কাটিয়েছেন সাব্বির জামান, লুইপা, অদিতি রহমান দোলাসহ অনেকের সঙ্গে। প্রতীক বলেন, ‘দেশে ফিরে বন্ধুবান্ধব, পরিচিতজনদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব খুশি আমাকে পেয়ে। আসলে বন্ধুবান্ধবের এই সঙ্গটা, এই আড্ডাটা ভীষণ মিস করি বিদেশে। এই ভালোবাসার কোনো তুলনা হয় না।’

দেশে বেশ কয়েকটি কনসার্টে গাইবেন প্রতীক। এর মাঝে ১৮ এপ্রিল রংপুরের একটি অনুষ্ঠানে প্রতীক ও তাঁর ছোট ভাই প্রীতম হাসান গাইবেন একসঙ্গে।

উল্লেখ্য, প্রতীক হাসান ও প্রীতম হাসান প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর সন্তান। প্রতীক হাসানের প্রথম প্রকাশিত হিট গান ‘মনের পোষা অচিন পাখি’। তাঁর উল্লেখযোগ্য গানের অ্যালবাম ‘ভালোবাসা চাই’, ‘মনের মানুষ’, ‘তুমি নেই কিছু নেই’, ‘ভালোবাসি বেসে যাবো’, ‘প্রজাপতি চোখ’, ‘দূরে না কাছে’,‘ দিলি না দেখা’, ‘প্রেম মাদল’ ইত্যাদি।

কে-পপ মিউজিক ভিডিওতে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মেয়ে শিলো

অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘দেলুপি’

আমার পা এত কাঁপছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না: বিদুষী বর্ণিতা

ঈদে আসছে ‘মাসুদ রানা’, এ সপ্তাহে ট্রেলার

কী আছে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায়

বাস্তব চরিত্রের সঙ্গে পর্দার চরিত্ররা

রাহুলের মৃত্যুর তদন্তের দাবিতে পথে নামলেন টালিউডের শিল্পী ও কলাকুশলীরা

বিতর্কের জবাবে জ্যোতির্ময়ী বললেন, ‘শাকিব খান প্রোটেক্ট করার চেষ্টা করছিলেন’

কারাদণ্ডের ঝুঁকি উপেক্ষা করে ইরানে ফিরলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা