হোম > বিনোদন

লাক্স সুপারস্টার ট্রফি পাওয়া যাচ্ছে না, তদন্তে ‘ওসি হারুন’ ও আরিফিন শুভ

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রফিটি উদ্ধারে তদন্তভার নিয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ‘ওসি হারুন’ এবং জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ছবি: বিজ্ঞপ্তি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।

লাক্স বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানায়, স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি এই ট্রফিটি এবারের বিজয়ীর প্রতীক হিসেবে সম্প্রতি উন্মোচন করা হয়েছিল। এটি একটি সুরক্ষিত স্থানে রাখা ছিল। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি সামনে আসে, যখন ট্রফিটি আর সেখানে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে লাক্স বাংলাদেশ জানিয়েছে, ট্রফিটি গালার আগেই উদ্ধারের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এই রহস্যের জট খুলতে তদন্তভার নিয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ‘ওসি হারুন’ এবং জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

সবার মনে এখন একটাই প্রশ্ন, সময়ের মধ্যে কি ট্রফিটি উদ্ধার হবে?

আয়োজকেরা জানিয়েছেন, আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় এই রহস্যের জট খুলবে। সে সময়ই জানা যাবে রহস্য।

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

শুরু হচ্ছে বাংলাবিদ-এর নতুন সিজন

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

নতুন সিরিজে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আলোচিত জুটি

‘দাদাগিরি’র দাদা হতে দেবকে সাহস জোগালেন যিশু ও আবীর

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’