হোম > বিনোদন

প্রতিবাদ জানিয়ে পুরস্কার ফিরিয়ে দিলেন তিউনিসিয়ান নির্মাতা

বিনোদন ডেস্ক

কুসারু বিন হানিয়া ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী। বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় বার্লিন উৎসব বয়কটের ঘোষণা দিয়েছেন। বিভিন্ন দেশের শতাধিক অভিনেতা ও পরিচালক এক খোলা চিঠিতে উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনবিরোধী এবং প্রাতিষ্ঠানিক নীরবতার অভিযোগ তুলেছেন।

এবার জার্মানির বার্লিন শহরে আয়োজিত আরেক চলচ্চিত্র উৎসবে নিজের প্রতিবাদের স্বাক্ষর রাখলেন তিউনিসিয়ান নির্মাতা কুসারু বিন হানিয়া। ৯৮তম অস্কারে মনোনীত হয়েছে তাঁর নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দি রজব’। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। সম্প্রতি বার্লিন শহরে আয়োজিত সিনেমা ফর পিস অ্যাওয়ার্ডে ‘মোস্ট ভ্যালুয়েবল ফিল্ম’ হিসেবে নির্বাচিত হয়েছে দ্য ভয়েস অব হিন্দি রজব। তবে প্রতিবাদস্বরূপ পুরস্কারটি ফিরিয়ে দিয়েছেন নির্মাতা।

সিনেমা ফর পিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসারু বিন হানিয়া। সিনেমাটির নাম ঘোষণার পর তিনি মঞ্চেও ওঠেন। পুরস্কারটি হাতেও নেন। তারপর ফিরিয়ে দেন আয়োজকদের। মঞ্চে দাঁড়িয়ে কুসারু বিন হানিয়া বলেন, ‘হিন্দ রজবের হত্যা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত গণহত্যার অংশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তবে আমরা এখন দেখতে পাচ্ছি, বার্লিনের মতো চলচ্চিত্র উৎসবে শান্তির নাম করে এই গণহত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শান্তি কোনো সুগন্ধি নয়, যা সহিংসতার ওপর ছিটিয়ে দিলেই সব ঢাকা পড়ে যাবে। আমি এই পুরস্কার বাড়ি নিয়ে যাব না, এখানেই রেখে যাব স্মারক হিসেবে। যেদিন সত্যিই শান্তি প্রতিষ্ঠিত হবে, এই গণহত্যার বিচার হবে; সেদিন এসে আনন্দের সঙ্গে এই পুরস্কার গ্রহণ করব।’

শিল্পীর কোনো অবসর হয় না, বিদায় হয় না

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের টিভি আয়োজন

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

ঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’

মুক্তি পাবে যেসব সিনেমা ও সিরিজ

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

এত দিনে চিত্রনাট্যকার হিসেবে সম্মাননা পেলেন জেমস ক্যামেরন

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা