হোম > বিনোদন

এ সপ্তাহের সিনেমা

আজ থেকে দেশের হলে ‘দ্য ওডিসি’ ও ‘মাস্তুল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘দ্য ওডিসি’ সিনেমায় ওডিসিয়াসের চরিত্রে ম্যাট ডেমন। ছবি: সংগৃহীত

‘ওপেনহাইমার’ সিনেমার তিন বছর পর ক্রিস্টোফার নোলান এবার হাত দিয়েছেন গ্রিক কবি হোমারের ওডিসি মহাকাব্যে। আজ ১৭ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। একই দিন থেকে সিনেমাটি দেখা যাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। এ ছাড়া দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’।

দ্য ওডিসি

‘দ্য ওডিসি’ তৈরি হয়েছে ওডিসিয়াসের নিজ ভূমিতে ফেরার রোমহর্ষক সংগ্রাম নিয়ে। গ্রিসের এক ছোট দ্বীপ ইথাকার রাজা ওডিসিয়াস। ট্রোজান যুদ্ধ শুরু হলে ওডিসিয়াসকে সেই যুদ্ধে অংশ নিতে হয়। একটানা ১০ বছর চলে সেই যুদ্ধ। যুদ্ধ শেষে দেশে ফেরার পথে ঝড়ের মুখে পড়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওডিসিয়াস। পথভ্রষ্ট হয়ে সে সাগরের মধ্যে ঘুরতে ঘুরতে বিভিন্ন দ্বীপে বিভিন্ন ধরনের মানুষ, জন্তু-জানোয়ার এবং দেব-দেবীর মুখোমুখি হয়। ভয়ংকর সব বাধার মুখে পড়ে। কিন্তু নিজের বুদ্ধি, সাহস এবং শক্তি দিয়ে সব বিপদ পেরিয়ে প্রায় ২০ বছর পর বিজয়ী হিসেবে নিজ দেশে ফেরে ওডিসিয়াস।

দ্য ওডিসি সিনেমার মুখ্য চরিত্র ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপের চরিত্রে অ্যান হ্যাথাওয়ে, তাদের ছেলে টেলিমাকাস চরিত্রে টম হল্যান্ড এবং দেবী অ্যাথেনার চরিত্রে আছেন জেন্ডায়া। আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফদি, জন বার্নথাল প্রমুখ।

২৫ কোটি মার্কিন ডলার বাজেটের দ্য ওডিসিকে বলা হচ্ছে নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট। এটিই বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যার প্রতিটি দৃশ্য শুটিং করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়।

সমালোচকেরা সিনেমাটিকে ‘ভিজ্যুয়াল বিস্ময়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, নোলান যুদ্ধবিধ্বস্ত সৈনিকদের ট্রমা এবং মানুষের টিকে থাকার আদিম লড়াইকে অত্যন্ত সংবেদনশীলভাবে পর্দায় নিয়ে এসেছেন। ক্লাইমেক্সের নাটকীয়তা ও ভিজ্যুয়াল ডিরেকশন সবাইকে মুগ্ধ করতে বাধ্য।

মাস্তুল

নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় মাস্তুল সিনেমার। এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।

চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিনয়শিল্পীরা

২৪ জুলাই সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা, বন্যার্তদের সহায়তায় গাইবেন গান

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

চালচিত্রের প্রিকুয়েলে চঞ্চল চৌধুরী

টেলিভিশন: বঙ্গর চার ধারাবাহিক এবার নাগরিক টিভিতে

প্রথমবার ওটিটিতে কেয়া পায়েল সঙ্গে আরিফিন শুভ

২৫ বছর পর মঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

চার দশক পর অভিনয়ে সৈয়দ জামিল আহমেদ

মঞ্চনাটক: জীবনানন্দ দাশের ‘মাল্যবান’ আসছে মঞ্চে