হোম > বিনোদন

২৪ বছরে এনটিভি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।

প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি। ৩ জুলাই সকাল ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘জন্মদিনে গানে গানে এনটিভি’। গান শোনাবেন সংগীতশিল্পী লুইপা ও সাব্বির। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অর্জনে অগ্রগতিতে এনটিভি’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিশু-কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ আমাদের আনন্দের দিন’।

বেলা ২টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘গণমাধ্যম ও এনটিভির ২৪ বছরে পদার্পণ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে মালয়েশিয়ায় ধারণকৃত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। অংশগ্রহণে সংগীতশিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, জেফার, চিত্রনায়িকা পূজা চেরী, তমা মির্জাসহ অনেকে। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান। রাত ১১টা ২০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে সংগীতশিল্পী আঁখি আলমগীরের একক সংগীতানুষ্ঠান ‘গান হোক উৎসব আয়োজনে’।

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

যুদ্ধ নিয়ে সুজিত মোস্তফার গান

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

স্পাইডার-ম্যান সিনেমার প্রচারে টম হল্যান্ডের সঙ্গে মেসি

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোকের ছায়া