হোম > বিনোদন > সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গ্যালারিতে ‘দম’ সিনেমার টিম। ছবি: সংগৃহীত

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে ‘দম’ সিনেমার টিম। গ্যালারিতে দম সিনেমার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে। ম্যাচে টান টান উত্তেজনার মাঝে শোবিজ তারকাদের উপস্থিতি গ্যালারিতে ভিন্ন মাত্রা যোগ করে।

বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় নিশো-পূজাদের। সাধারণ দর্শকদের সঙ্গে বসে তাঁরা ম্যাচটি উপভোগ করেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। খেলার ফাঁকে ফাঁকে তাঁরা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেলফি তোলেন।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট আর সিনেমা বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই আমরা মাঠে এসেছি। দর্শকদের ভালোবাসা আমাদের আপ্লুত করেছে।’

গ্যালারিতে ‘দম’ সিনেমার টিম। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর মাঠে বসে খেলা দেখা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘মিরপুরের গ্যালারির গর্জন সব সময়ই অন্য রকম অনুভূতি দেয়। আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে। সঙ্গে রয়েছে আমাদের সিনেমা ‘‘দম’’। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প এটি, জয়ের গল্পও বলতে পারেন। মাঠে কিংবা পর্দায় আমরা জয়ই প্রত্যাশা করি।’

অন্যদিকে পূজা চেরী জানান, দম টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি খুবই আনন্দিত।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত দম সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

জন্মদিনে আমিরের সঙ্গে বান্ধবী, হাজির সাবেক দুই স্ত্রী

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম

সাত তারকার অংশগ্রহণে নাগরিকের ‘তারায় তারায়’

আসছে গোলমাল ৫, থাকছে বড় চমক

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

ঈদে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স খুলছে বন্ধ হল

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অমিতাভ রেজা ও মুশফিকা দম্পতির পরিচালনায় ‘লাভ সিটার’