হোম > বিনোদন

মুগ্ধকে নিয়ে প্রামাণ্যচিত্র

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যোদ্ধা মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খাওয়ার পানি বিতরণ করতে করতে প্রাণ দিয়েছিলেন মুগ্ধ। তাঁর সেই ঘটনা দাগ কেটেছে মানুষের মনে। এবার মুগ্ধকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন নির্মাতা সুজন আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছেন সৈয়দ আশিক রহমান। এরই মধ্যে প্রামাণ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। সম্পাদনার কাজও গুছিয়ে এনেছেন নির্মাতা।

এ প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‘মীর মুগ্ধ জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, কীভাবে ন্যায়ের পক্ষে থাকতে হয়। কীভাবে সত্যিকারের মানুষ হয়ে ওঠা যায়। প্রামাণ্যচিত্রটি নির্মাণের আগে মুগ্ধর পরিবারের অনুমতি নিয়েছি। চিত্রনাট্য রচনার পরেও তাঁদের দেখিয়েছি। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এবার মুগ্ধর মা-বাবা ও ভাইকে সিনেমাটি দেখাতে চাই। তাঁরা অনুমতি দিলেই আমরা প্রামাণ্যচিত্রটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

অতীতের তিক্ততা ভুলে আইনজীবীর চরিত্রে ফারুক আহমেদ

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সরকার

সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান

গাজা গণহত্যার বিরুদ্ধে নতুন রূপে পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান

নতুন সংগীত আয়োজনে বাবার গানে কবিতা পাঠ করলেন মৌ