প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
মুক্তি: ২০ নভেম্বর (ডিজনি প্লাস)
অভিনয়: ওয়াকার স্কোবেল, লিয়া সাভা জেফ্রিজ, আরিয়ান সিমহাদ্রি
গল্পসংক্ষেপ: বিয়াঙ্কা ও নিকো নামের দুই ভাইবোনকে উদ্ধার করতে গিয়ে শত্রুদের হামলার মুখে পড়ে পার্সি, অ্যানাবেথ, গ্রোভার ও থালিয়া। ক্রোনোসের বাহিনী অপহরণ করে অ্যানাবেথকে। তাকে বাঁচাতে নতুন অভিযানে বের হয় পার্সি, গ্রোভার ও থালিয়া। ২০ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে আসবে নতুন দুটি করে পর্ব।
মুক্তি: ২০ নভেম্বর (প্রাইম ভিডিও)
অভিনয়: আইরিন বালমেস, গ্লেব আব্রোসিমভ, পাউ সিমন
গল্পসংক্ষেপ: নিজের ভাইয়ের অকালমৃত্যুর রহস্য উন্মোচনের মিশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় জুড ডেরি। কিন্তু বিত্তশালী শিক্ষার্থীদের চাকচিক্যময় জগতে প্রবেশের পর তার প্রতিশোধের নেশা রূপ নেয় প্রলোভন, প্রতারণা ও কূটকৌশলের বিপজ্জনক খেলায়।
মুক্তি: ১৮ নভেম্বর (প্রাইম ভিডিও)
অভিনয়: নিকোলাস কেজ, ক্রিস্টিয়ান বেল, জন মুলানি
গল্পসংক্ষেপ: আমেরিকান ফুটবল কিংবদন্তি জন ম্যাডেনের জীবন অবলম্বনে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে কোচ হিসেবে তাঁর সাফল্যের গল্প। পাশাপাশি তাঁর ধারাভাষ্যকার জীবন এবং ‘ম্যাডেন এনএফএল’ ভিডিও গেম তৈরির নেপথ্যের ঘটনাও রয়েছে এতে।
মুক্তি: ২০ নভেম্বর (নেটফ্লিক্স)
কণ্ঠাভিনয়: আলি ওং, স্টেফানি সু, অ্যামান্ডা সাইফ্রিড, ড্যানিয়েল র্যাডক্লিফ
গল্পসংক্ষেপ: সিন্ডারেলার রূপকথাকে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এই অ্যানিমেটেড সিনেমায়। লিলিথের জাদুর ভুলে ব্যাঙে পরিণত হয় তার বোন মারগো। এই সুযোগে প্রিসিলা পুরো রাজ্যের দখল নিয়ে নেয়। রাজ্য বাঁচাতে এবং বোনের ওপর থেকে জাদুর অভিশাপ কাটাতে শেষমেশ সিন্ডারেলার সঙ্গে জোট বাঁধে লিলিথ।
মুক্তি: ২০ নভেম্বর (নেটফ্লিক্স)
বিষয়বস্তু: আশির দশকে টেলিভিশনের মাধ্যমে ধর্মীয় প্রচারণাকে বিশাল মিডিয়া সাম্রাজ্যে রূপ দেওয়া তিন ধর্মপ্রচারক জিম বেকার, জেরি ফলওয়েল ও জিমি সোয়াগার্টকে নিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র। অঢেল অর্থ আর উচ্চাকাঙ্ক্ষার দ্বন্দ্ব কীভাবে তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও ধ্বংসাত্মক লড়াইয়ের জন্ম দেয়, সে গল্প উঠে এসেছে এতে।