হোম > বিনোদন

খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘হৃদয়ে কী সুর বাজে’ প্রামাণ্যচিত্রে খুরশীদ আলম (বাঁয়ে) ও শাইখ সিরাজ । ছবি: চ্যানেল আই

সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অজানা অধ্যায়।

এর আগে নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’, শিল্পী সাবিনা ইয়াসমীনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’, সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে ‘গল্প আছে এখানে...’সহ বেশ কিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রগুলোতে শিল্পীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন একজন শিল্পীর জীবনের পরিপূর্ণ জীবনগাথা, বলা না-বলা কথা। এবার একই পন্থায় তিনি তুলে ধরবেন কণ্ঠশিল্পী খুরশীদ আলমকে।

হৃদয়ে কী সুর বাজে অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় খুরশীদ আলম স্মৃতিচারণা করেছেন তাঁর শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তাঁর কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা। দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য প্রামাণ্যচিত্রটি হবে একজন বরেণ্য শিল্পীকে নতুনভাবে জানার ও তাঁর বর্ণাঢ্য সংগীতজীবনের পথচলা উপভোগ করার একটি বিশেষ আয়োজন।

আগামী ১ আগস্ট খুরশীদ আলমের জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র হৃদয়ে কী সুর বাজে।

নিউইয়র্কে অপূর্বর মিউজিক্যাল নাইট

শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব’

১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

দুই দিনে চার মঞ্চায়ন, শিল্পকলায় ফিরছে ‘আদম সুরত’

বিচারকের আসনে পাঁচ শিল্পী

আসছে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘মলুয়া’

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

বক্স অফিসে নোলানের ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক

নোলানের ‘ওডিসি’র মহাকাব্যিক সূচনা, ৩ দিনেই উঠে এল নির্মাণ ব্যয়