হোম > বিনোদন

মেহজাবীনের বিয়ের গুঞ্জন

খবর ছড়িয়েছে লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন এ অভিনেত্রী। একই অনুষ্ঠানে যোগ দিতে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তানজিন তিশা ও তাসনিয়া ফারিণ। সেখানে তানজিন তিশার একটি ভিডিওতে দেখা গেল, মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজিব একে অপরের হাত ধরে হাঁটছেন। সেই ভিডিও থেকেই গুঞ্জনের শুরু। শোনা গেছে আরও আগেই বিয়ের কাজটি সেরেছেন। তবে বিশেষ কোনা কারণে মুখ খোলেননি মিডিয়ায়।

দেশে এমনকি ভারতেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলে মেহজাবীন ও রাজিবের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্রুত। এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলে মেহজাবীন বা রাজিব কেউই সাড়া দেননি। বরং মেহজাবীন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রিপ, ইয়েলো জার্নালিজম’।

আদনান আল রাজিব ও মেহজাবীনের সম্পর্কের গুঞ্জন রয়েছে আরও আগে থেকেই। সোশ্যাল মিডিয়ায় এক সময় দুজনের ছবি প্রকাশের পর সেই গুঞ্জনের শুরু। ২০১৮ সালে নায়িকা আদনানের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজের ওপর বিশ্বাস রাখো এবং তুমি সেখানে থাকবে (যেখানে চাও)।’

গত ১৯ এপ্রিল মেহজাবীনের জন্মদিনে আদনান আল রাজিবের পোস্টেও দুজনের সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। রাজিব লেখেন, ‘চমৎকার মনের মানুষ মেহজাবীনকে জন্মদিনের শুভেচ্ছা। এই বছরগুলোতে তুমিই আমার শক্তি ও সাহস। তুমি আমার জীবনে উজ্জ্বল তারা।’

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বক্স অফিস কাঁপিয়ে ওটিটিতে আসছে মোহনলালের ‘দৃশ্যম ৩’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’