হোম > বিনোদন

রাজনীতি ছাড়ছেন দেব

বিনোদন ডেস্ক

ফাইল ছবি

ক্ষমতায় থাকাকালে তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলেছেন টালিউডের বেশির ভাগ শিল্পী। তবে বিজেপির জয়ের পর অনেক শিল্পী এরই মধ্যে ভোল পাল্টেছেন। তৃণমূলের তিনবারের সংসদ সদস্য অভিনেতা দেবও আছেন সেই তালিকায়। তৃণমূলের পরাজয়ে কষ্ট পেলেও বিজেপির জয় টালিউডের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে রাজনীতি ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন দেব।

তৃণমূলের শাসনামলে টালিউডের অন্যতম প্রধান সমস্যা ছিল ব্যান সংস্কৃতি। দেব এ নিয়ে অনেকবার প্রতিবাদ করেছেন। তবে সুফল পাননি। এবার এই সমস্যা দূর হবে বলে মনে করেন অভিনেতা। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ব্যান করতে পারবে না। প্রযোজকদের ওপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠুভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে। আরও আগে এ নিয়ে আমার লড়াই শুরু হয়েছে। ভালো লাগছে, সেই লড়াই অবশেষে সফল হলো। যিনি বা যাঁরা ইন্ডাস্ট্রির ভালো চাইবেন, নেপথ্য থেকে আমি সব সময় তাঁদের পাশে থাকব। আমি সব সময় ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি।’

টালিউডের পাশাপাশি নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন দেব। আভাস দিয়েছেন রাজনীতিকে বিদায় বলে দেওয়ার। দেব বলেন, ‘রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি।’

বিজেপির জয়ের পর গুঞ্জন উঠেছে তৃণমূল ছাড়ছেন দেব। যোগ দেবেন বিজেপিতে। এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেব বলেন, ‘রাজনীতি না করলে জীবন ধারণ করতে পারব না, এ রকম অবস্থা তো আমার নয়! আমি তো রাজনীতি করতেই চাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে রাজনীতিতে এসেছি। ফলে, রাজনীতি না করলে আমার দিন চলবে না, এ রকম যাঁরা ভাবছেন, তাঁরা ভুল।’

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন বুবলী

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

হলিউডকে টানতে মরক্কোয় তৈরি হচ্ছে বিশাল সিনেমা সিটি

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

গুম, হেফাজতে খুন নিয়ে নির্মিত সিনেমা নিষিদ্ধ করল ভারত সরকার, তুমুল বিতর্ক

মৌসুমী ও তানিয়ার অপেক্ষায় ‘ট্রাইব্যুনাল’ টিম

অভিমান নিয়ে রোজিনা বললেন মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশের ‘দেলুপি’ সিনেমায় যুক্ত হলেন ভারতের অনুরাগ কশ্যপ

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস