হোম > বিনোদন

মঞ্চনাটক

শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘সেতু-বন্ধ’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।

২৫ থেকে ২৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটকের প্রদর্শনী। ২৫ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান শেষে নাট্যশালার মূল মিলনায়তনে দেখা যাবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘বনের মেয়ে পাখি’ নাটকের প্রদর্শনী। নির্দেশনায় সাজ্জাদ সাজু।

২৬ জুলাই জাতীয় নাট্যশালার মূল মঞ্চে রয়েছে বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’। নির্দেশনায় গোলাম সারোয়ার। স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে বরিশাল শিশু থিয়েটারের ‘পুতুলের বিয়ে’ এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ‘বউয়ের বিয়ে’। পুতুলের বিয়ে নির্দেশনা দিয়েছেন সোনায়া খান এবং বউয়ের বিয়ের নির্দেশনায় ধীমান চন্দ্র বর্মন।
তৃতীয় দিন ২৭ জুলাই নাট্যশালায় রয়েছে জেনেসিস লিটল থিয়েটার গ্রুপের নাটক ‘সকাল বেলার পাখি’, নাট্যরূপ কামাল হোসাইন, নির্দেশনা নূর হোসেন রানা এবং বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘সেতু-বন্ধ’, নির্দেশনায় গোলাম সারোয়ার। স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে সিরাজগঞ্জের মাতৃভূমি কালচারাল একাডেমির পরিবেশনায় পুতুলের বিয়ে, নির্দেশনা শাহানা মনি এবং বহর নাট্যদলের ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’, নির্দেশনায় হাসান ফেরদৌস।

২৮ জুলাই উৎসবের শেষ দিন স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে ভোর হলো কুষ্টিয়ার পরিবেশনায় পুতুলের বিয়ে। নির্দেশনায় নৌশিন নাওয়ার মাসুদ পৃথিবী। সবশেষে দেখা যাবে মেঠো পথ থিয়েটারের নাটক ‘হারাধনের বিয়ে’। নির্দেশনায় শামীমা আক্তার মুক্তা।

এ ছাড়া ২৫, ২৬ ও ২৭ জুলাই প্রতিদিন উন্মুক্ত প্রাঙ্গণ মঞ্চে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপার সঞ্চালনায় অনুষ্ঠানে পারফর্ম করবে বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী পরিষদ, কাব্য কুহক, বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ, সুরনন্দন-নজরুলসংগীত চর্চা কেন্দ্র, গেন্ডারিয়া কিশলয় ললিতকলা কেন্দ্র, জেমস অব নজরুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা, গ্রহস্বর, কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমি ও বাঁশরীর শিল্পীরা। প্রতিদিনের এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিউইয়র্কে অপূর্বর মিউজিক্যাল নাইট

খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’

১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

দুই দিনে চার মঞ্চায়ন, শিল্পকলায় ফিরছে ‘আদম সুরত’

বিচারকের আসনে পাঁচ শিল্পী

আসছে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘মলুয়া’

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

বক্স অফিসে নোলানের ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক

নোলানের ‘ওডিসি’র মহাকাব্যিক সূচনা, ৩ দিনেই উঠে এল নির্মাণ ব্যয়