হোম > বিনোদন > গান

গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন যেমন আছেন সাবিনা ইয়াসমীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন সাবিনা ইয়াসমীনের মেয়ে ইয়াসমীন ফায়রুজ বাঁধন।

সাবিনা ইয়াসমীনের শারীরিক অবস্থা জানিয়ে আজকের পত্রিকাকে বাঁধন বলেন, ‘মা এখন ভালো আছেন। হাসপাতালে ডাক্তারদের অবজারভেশনে আছেন। বিকেলে চিকিৎসকদের একটি মিটিং আছে। সেখানে তাঁরা সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় সম্পর্কে।’

এক বছরের বেশি সময় পর এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমীন। অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’

এর আগে সর্বশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছিলেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছরের শুরুর দিকে আবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়।

সাবিনা ইয়াসমীন। ছবি: সংগৃহীত

ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে তখন সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা ইয়াসমীন।

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

হানিফ সংকেতের নাটক ‘ভালোবাসা অবশেষে’

অস্কার ২০২৬: সেরা চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

নাচ-গান ও কমেডিতে সাজানো ‘আনন্দমেলা’