হোম > বিনোদন

সম্মাননা পেলেন শিল্পীরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মিডিয়া ব্যক্তিত্ব শফিক রেহমানের হাতে আজীবন সম্মাননা তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিক, শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের হাতে সম্মাননা তুলে দিল বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। ২০২৩ সালে সংগীত, সিনেমা, টিভি ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের হাতে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড।

এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব শফিক রেহমান। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতে বেবী নাজনীন, অভিনয়ে জয়া আহসান, সাংবাদিকতায় ফাহিম আহমেদ এবং বিজ্ঞাপনে সৈয়দ আলমগীর।

বিশেষ সম্মাননা পেয়েছেন শিল্পী বেবী নাজনীন। ছবি: সংগৃহীত

সংগীত বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন গায়িকা ন্যান্‌সি, গায়ক তানজির সারোয়ার, সুরকার প্রিন্স মাহমুদ, গীতিকার আসিফ ইকবাল, সমালোচক পুরস্কার জিতেছেন শিল্পী সোমনুর মনির কোনাল ও গীতিকার মাহমুদ মানজুর।

সিনেমায় সেরার পুরস্কার জিতেছেন অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী পরীমণি, পরিচালক তপু খান। সমালোচক পুরস্কার জিতেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

উপস্থাপনায় ছিলেন পূর্ণিমা ও নাঈম। ছবি: সংগৃহীত

টেলিভিশন বিভাগে পুরস্কার জিতেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেত্রী তানজিন তিশা, পরিচালক কাজল আরেফিন অমি, নাটক ‘বিদেশ’; সমালোচক পুরস্কার জিতেছেন অভিনেতা জোভান, অভিনেত্রী স্পর্শিয়া ও সাফা কবির। প্রমিজিং অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন পারসা ইভানা ও সাইদুর রহমান পাভেল।

ওটিটি বিভাগে পুরস্কার জিতেছেন অভিনেতা এফ এস নাঈম, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, পরিচালক আশফাক নিপুন, ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ওয়েবফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটো বায়োগ্রাফি’। সমালোচক পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী ও সজল।

অভিনয়ে পুরস্কার জিতেছেন পাভেল ও পলাশ। ছবি: সংগৃহীত

জুরি পুরস্কার পেয়েছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, আজমেরী হক বাঁধন, নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতন, ব্যান্ড তারকা ইকবাল আসিফ জুয়েল প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও এফ এস নাঈম। স্টেজ পারফরম্যান্সে অংশ নেন বেবী নাজনীন, পূর্ণিমা, পরীমণি, তানজিন তিশা, মেহজাবীন চৌধুরী, পারসা ইভানা, সজল, স্পর্শিয়া, তসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেলসহ অনেকেই।

নজরকাড়া মিমির ছবি

ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

ঈদের ছয় নাটকে আইশা খান

ছাড়পত্রের অপেক্ষায় ‘পিনিক’, হল পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী নির্মাতা

অজয়ের গোলমাল ফাইভে ভিলেন অক্ষয়

ঈদে হইচইয়ে আসছে ইয়াশ-পারশার ‘একসাথে আলাদা’

মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস

গান গাইলেন বুবলী

গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’

সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত ‘দম’