হোম > বিনোদন > টেলিভিশন

‘জ্ঞানী গণি’র নতুন গল্প নিয়ে ফিরছেন জীবন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শরাফ আহমেদ জীবন। ছবি: সংগৃহীত

নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালনার পাশাপাশি নিয়মিত অভিনয় করছেন। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় চরিত্র জ্ঞানী গণি। ইতিমধ্যে এই সিরিজের তিনটি নাটক প্রচারে এসেছে। আবারও জ্ঞানী গণি হয়ে দর্শকের সামনে আসছেন জীবন। আজ ৯ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘জ্ঞানী গণি-০৪’।

প্রথম তিন পর্বের মতো এবারও জ্ঞানী গণি নাটকটি পরিচালনা করেছেন ইমরান ইমন। আগের পর্বগুলোর মতো নতুন গল্পেও উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই। এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। অতি বিদ্বান এই অতিথির আবির্ভাবে তৈরি হয় অদ্ভুত সব পরিস্থিতি। জ্ঞানী গণি কি পারবে তার বুদ্ধির বলে পরিস্থিতি সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? এই প্রশ্নের উত্তর মিলবে জ্ঞানী গণি-০৪ নাটকে।

পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাঁচে এক ভিন্নরকম সামাজিক অসংগতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের ন্যায় এবারও দর্শক গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।’

জ্ঞানী গণি-০৪ নাটকে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রফিউল কাদের রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির প্রমুখ।

প্রীতম ও জেফারকে নিয়ে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

শুরু হচ্ছে আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ

দীপ্ত প্লেতে নতুন মাইক্রোড্রামা ‘ছদ্মবেশী ভালোবাসা’

আল্লু অর্জুনের আরও এক সিনেমা বাংলা ভাষায় মুক্তির ঘোষণা

কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট

বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা

নাটকে অভিনয় করলেন শেখ সাদী, সঙ্গে মাহি

নতুন আয়োজনে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

আইটেম গানে অশ্লীলতার অভিযোগে বিপাকে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি

নারায়ণগঞ্জে চালু হলো নতুন সিনেপ্লেক্স