হোম > বিনোদন > টেলিভিশন

পয়লা বৈশাখে আসছে পার্থ-সাফার ‘চা গরম’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

পার্থ শেখ ও সাফা কবির। ছবি: সংগৃহীত

চা-বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার আর তাঁদের জীবনমানের গল্প ক্যামেরায় তুলে এনেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘চা গরম’। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি, এ কে আজাদ সেতু প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।

চা গরম ওয়েব ফিল্ম নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘বাংলাদেশের নাটক-সিনেমায় চা-বাগান সব সময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। আমার কাছে মনে হয়েছে, এটা ব্রেক করা দরকার। আমরা চা-বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি। চা-বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা-বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।’

ওয়েব ফিল্মটি তৈরির জন্য বেশ কিছুদিন চা-বাগানে থেকেছেন শঙ্খ দাশগুপ্ত। জেনেছেন এমন সব তথ্য, যা সাধারণ মানুষ খুব একটা জানেন না। সেসব উঠে এসেছে এতে।

চা গরম নিয়ে অভিনেত্রী সাফা কবির বলেন, ‘চা গরমের প্রতি আমার আগ্রহের অন্যতম বড় কারণ ছিল পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তিনি সব সময়ই ভিন্ন ধরনের গল্প বলেন। তাঁর কাজের মধ্যে একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। একই সঙ্গে গল্পটিও আমার কাছে খুব শক্তিশালী লেগেছে। এটি আমাদের সমাজের এমন একটি দিককে তুলে ধরে, যেটা আমরা অনেক সময় দেখি না, কিন্তু খুব কাছেই থাকে। বিষয়টি আমাকে কাজটির অংশ হতে অনুপ্রাণিত করেছে।’

অভিনেতা পার্থ শেখ বলেন, ‘শঙ্খদা জানান, আমার জন্য একটা চরিত্র আছে। তাঁর সঙ্গে এর আগে ফিকশনে কাজ করা হয়নি। গল্প ও চরিত্রটা শুনে আমি খুব অনুপ্রাণিত হলাম, মনে হলো এমন কাজ খুব কম হয়েছে, এটা আমার জন্য ভালো সুযোগ। তাই রাজি হয়ে গেলাম।’

অন্যদিকে অভিনেত্রী সারাহ জাবিন অদিতির মন্তব্য, ‘চা গরম গল্পটা শোনার পর আমার যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হলো এই গল্পে খুব সাবলীলভাবে চা-বাগানের জীবনযাপনের কিছু কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে।’

পয়লা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে চা গরম ওয়েব ফিল্মটি।

বৈশাখীতে আজ শুরু হচ্ছে ‘ভিলেজ সোসাইটি’

সুচিত্রা সেনের জন্মদিনে ছাত্রী নিবাসের পুনর্নামকরণের দাবি

পয়লা বৈশাখ উপলক্ষে সমীরের নতুন গান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে টালিউড

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি জানালেন ঈদের সিনেমার নির্মাতারা

যুক্তরাষ্ট্র থেকে প্রথম নির্মাণের খবর দিলেন সাইমন সাদিক

আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননা কাঙালিনী সুফিয়া

আবার ‘কুইন’ নিয়ে ফিরছেন কঙ্গনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে বন্ধ থাকবে প্রদর্শনী