হোম > বিনোদন

দুর্গোৎসবে তারকারা

আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গোৎসব কীভাবে উদ্‌যাপন করলেন, কেমন কাটল পূজার সময়গুলো—জানিয়েছেন শোবিজ তারকারা।

বিনোদন ডেস্ক

১. পরিবারের সঙ্গে বাপ্পী চৌধুরী ২. সুষমা সরকার ৩. বাঁধন সরকার পূজা ৪. শারদ সাজে পূজামণ্ডপে বিদ্যা সিনহা মিম ৫. পূজা সেনগুপ্ত ৬. পূজা চেরী ৭. মনোজ প্রামাণিক। ছবি: সংগৃহীত

ঘুরে বেড়াচ্ছেন মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঘুরে বেড়াতে ভালোবাসেন। পূজার সময়েও পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শারদ সাজে তোলা নিজের ছবি।

একাই ঘুরছেন পূজা চেরী

দুর্গাপূজায় সব সময় মায়ের সঙ্গে মণ্ডপে যেতেন অভিনেত্রী পূজা চেরী। মা প্রয়াত হওয়ার পর থেকে একাই যান। এবার পূজাতেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে তাঁকে একা পাওয়া গেল।

পূজার প্রথম দিন থেকে নিয়ম করে মণ্ডপে ঘুরেছেন পূজা চেরী। মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।

ব্যস্ততায় কেটেছে পূজার সময়

বরাবরের মতো এবারের দুর্গাপূজার সময়টাও ব্যস্ততায় কেটেছে সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে গেছেন পূজামণ্ডপে। বিয়ের পর এটি পূজার প্রথম দুর্গাপূজা। ইচ্ছা ছিল পূজার সময় এক দিন হলেও শ্বশুরবাড়ির এলাকা মুন্সিগঞ্জে যাওয়ার। তবে শাশুড়ির অসুস্থতার কারণে পূজার পুরোটা সময় ঢাকাতেই কেটেছে।

মাকে মিস করছেন বাপ্পী চৌধুরী

পূজার সময়টাতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। পূজার প্রথম দিকে ঢাকায় কাটালেও শেষ দুই দিন তাঁর গন্তব্য নিজের শহর নারায়ণগঞ্জ। অভিনেতা বিশ্বাস করেন, দুর্গাপূজার নবমী ও দশমীর সেরা আয়োজন হয় নারায়ণগঞ্জে। এবার উৎসবে মাকে মিস করছেন খুব। দুই বছর আগে বাপ্পীর মা মারা গেছেন। গত বছর পূজার সময় যুক্তরাষ্ট্রে থাকায় মায়ের অভাবটা তেমন টের পাননি। এবার নিজ শহরে নিজ বাড়িতে প্রতি মুহূর্তেই মাকে মনে পড়েছে তাঁর।

পূজা সেনগুপ্তর পছন্দ বিসর্জন

সারা বছর নাচ নিয়ে ব্যস্ত থাকলেও দুর্গোৎসবের সময়ে ছুটি কাটিয়েছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। সময় দিয়েছেন পরিবার ও বন্ধুবান্ধবদের। দুর্গোৎসবের আনন্দ নিয়ে শৈশব এবং এই সময়ের মধ্যে পার্থক্য টানতে রাজি নন তিনি। কোনো বয়সেই উৎসবের আনন্দ ফিকে হয় না বলে মনে করেন পূজা। পূজার নানা আয়োজনের মধ্যে পূজা সেনগুপ্তর পছন্দ বিসর্জন। তিনি মনে করেন কোনো কিছুর সমাপ্তি মানেই সেখান থেকে নতুন কিছু শুরু হওয়া বা নতুনভাবে পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

দিনের বেলা শুটিং, সন্ধ্যায় মণ্ডপে মনোজ

গত বছর দুর্গাপূজার সময় দক্ষিণ কোরিয়ার বুসানে ছিলেন অভিনেতা মনোজ প্রামাণিক। এবার ইচ্ছা ছিল পূজার সময়টা গ্রামের বাড়িতে কাটানোর। তবে একটি রিয়েলিটি শোর শুটিং থাকায় ঢাকাতেই আছেন অভিনেতা। দিনের বেলা শুটিং করেছেন আর সন্ধ্যায় পূজামণ্ডপে গিয়েছেন।

মন্দিরার সম্প্রীতির বার্তা

ঢাকার বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে পূজা দিয়েছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। কখনো গোলাপি শাড়িতে সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি আর ভারী গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো কম্বিনেশনে সাধারণ সাজে। প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল দেখা গেছে তাঁকে। মণ্ডপে তোলা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা দিয়েছেন মন্দিরা। তাঁর প্রত্যাশা—দুর্গা মায়ের আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাবে সব অশুভ শক্তি, দূর হবে দুঃখ-কষ্ট, মুছে যাবে অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠবে ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে।

সিঁদুর খেলা পছন্দ সুষমার

শুটিংয়ে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর সময় করে নিয়মিত মণ্ডপে গিয়েছেন অভিনেত্রী সুষমা সরকার। সন্ধ্যা ও রাতে মণ্ডপে যে আরতি হয়, সেটা তাঁর পছন্দের, আর পছন্দ দশমীর দিনে সিঁদুর খেলা। পূজার আনন্দে মানুষের পারস্পরিক সম্প্রীতির যে বন্ধন ফুটে ওঠে, সেটা মুগ্ধ করে সুষমাকে।

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

ঐতিহ্য, আবেগ আর বাঙালিয়ানায় মুখর মল্লিক ও মুখার্জিবাড়ির পূজা আয়োজন

বিজয়া দশমীর টিভি আয়োজন

ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

লন্ডন উৎসবে সেরা সিনেমা ‘ইম্পেরিয়াম’

নান্দনিকের ৪৯ বছর পূর্তিতে নাটক ও সিনেমার প্রদর্শনী

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশমিকা, জানালেন নিজেই