প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
পাপকাহিনী ২ (বাংলা সিরিজ)
- মুক্তি: আইস্ক্রিন (২৩ এপ্রিল)
- অভিনয়: শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, কুসুম শিকদার, ভাবনা, প্রভা
- গল্পসংক্ষেপ: প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে নির্মিত হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনেও গুরুত্ব পেয়েছে একই বিষয়।
মেয়েবেলা (বাংলা মিনি সিরিজ)
- মুক্তি: হইচই (২৪ এপ্রিল)
- অভিনয়: সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঐশ্বর্য সেন, স্বীকৃতি মজুমদার, দিব্যাশা দাস
- গল্পসংক্ষেপ: একটি ফ্ল্যাটকে ঘিরে চারটি মেয়ের অজস্র স্মৃতি। পাঁচ বছর ধরে একসঙ্গে এই ফ্ল্যাটে থাকে তারা। কিন্তু একসময় আলাদা হওয়ার প্রয়োজন পড়ে। জন্ম নেয় নানা ঘটনা।
মার্টি সুপ্রিম (ইংরেজি সিনেমা)
- মুক্তি: প্রাইম ভিডিও (২৪ এপ্রিল)
- অভিনয়: টিমোথি শ্যালামে, গিনেথ প্যালট্রো, ওডেসা এ’জিওন
- গল্পসংক্ষেপ: প্রেক্ষাপট ১৯৫০-এর দশক। গল্পের কেন্দ্রে নিউইয়র্ক সিটির এক প্রতিভাবান কিন্তু অহংকারী টেবিল টেনিস খেলোয়াড়, যে তার দক্ষতা দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায়। জশ সাফদি পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে এসেছে টেবিল টেনিস কিংবদন্তি মার্টি রাইসম্যানের জীবনের গল্প।
ক্রিমিনাল রেকর্ড সিজন ২ (ইংরেজি সিরিজ)
- মুক্তি: অ্যাপল টিভি প্লাস (২২ এপ্রিল)
- অভিনয়: পিটার ক্যাপাল্ডি, কুশ জাম্বো, শন ডুলি
- গল্পসংক্ষেপ: লন্ডনের রাস্তায় এক রাজনৈতিক সমাবেশে হঠাৎ হামলা ও সহিংসতা শুরু হয়। এই পরিস্থিতির মধ্যে পড়ে এক তরুণ নিহত হয়। অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করে গোয়েন্দা জুন লেনকার। ড্যানিয়েল হেগার্টির সাহায্য নিতে হয় তাকে। তদন্তে বেরিয়ে আসে, হামলার পেছনে আছে বড় রাজনৈতিক চক্রান্ত।
গ্রিনল্যান্ড ২ : মাইগ্রেশন (ইংরেজি সিনেমা)
- মুক্তি: লায়ন্সগেট প্লে (২৪ এপ্রিল)
- অভিনয়: জেরার্ড বাটলার, মোরেনা বাক্কারিন, রোমান গ্রিফিন ডেভিস
- গল্পসংক্ষেপ: প্রথম পর্বের ঘটনার পাঁচ বছর পর এই সিনেমার গল্প শুরু। ক্লার্ক ধূমকেতুর আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর, গ্যারিটি পরিবার গ্রিনল্যান্ডের বাঙ্কার ছেড়ে বের হয়। তারা ইউরোপের হিমায়িত ও ধ্বংসপ্রাপ্ত বাদাভূমি পাড়ি দিয়ে একটি নিরাপদ বাসস্থানের সন্ধানে যাত্রা শুরু করে।
ইফ উইশেস কুড কিল (কোরিয়ান সিরিজ)
- মুক্তি: নেটফ্লিক্স (২৪ এপ্রিল)
- অভিনয়: জন সু ইয়োং, কাং মি না, ব্যাক সন হো
- গল্পসংক্ষেপ: হাইস্কুলের পাঁচ বন্ধুর গল্প। এমন এক রহস্যময় অ্যাপ খুঁজে পায় তারা, যে অ্যাপ ইচ্ছা পূরণ করতে পারে। তবে এক সহপাঠীর আকস্মিক মৃত্যুর পর সতর্ক হয়ে যায় তারা। বুঝতে পারে, ইচ্ছা পূরণের সঙ্গে সঙ্গে ওই অ্যাপে ব্যবহারকারীর মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে যায়। এই অভিশাপ থেকে বাঁচার লড়াই শুরু করে তারা।