হোম > বিনোদন

প্রেম ভাঙল কোরিয়ান তারকা জুটির

বিনোদন ডেস্ক

লি জোং সক এবং আইইউ। ছবি: সংগৃহীত

কোরিয়ান শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম ‘পাওয়ার কাপল’ আইইউ এবং লি জোং সক আর একসঙ্গে নেই। দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে সম্পর্কের ইতি টেনেছেন এই দুই মেগাস্টার। সংগীতশিল্পী ও অভিনেত্রী আইইউর এজেন্সি এডাম এন্টারটেইনমেন্ট এবং অভিনেতা লি জোং সকের এজেন্সি এইস ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে।

দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডিসপ্যাচ জানিয়েছে, এই বিচ্ছেদের মূল কারণ তাঁদের পেশাগত ব্যস্ততা। নিজেদের কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকায় সাম্প্রতিক সময়ে তাঁদের দেখা-সাক্ষাৎ ও যোগাযোগ অনেকটাই কমে এসেছিল। ফলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইইউ ও লি জোং সক। প্রেমিক-প্রেমিকা হিসেবে সম্পর্কের ইতি ঘটলেও তাঁরা একে অপরের ভালো বন্ধু এবং সহকর্মী হিসেবে আগের মতোই পারস্পরিক সম্মান ও সমর্থন বজায় রাখবেন।

আইইউ ও লি জোং সকের সম্পর্কের জার্নিটা বেশ দীর্ঘ। ২০১২ সালে ‘ইনকিগায়ো’ নামের একটি মিউজিক শো একসঙ্গে উপস্থাপনা করতে গিয়ে তাঁদের পরিচয়। দীর্ঘ এক দশক গভীর বন্ধুত্বের পর ২০২২ সালের শেষ ভাগে নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেন তাঁরা। কে-পপ ও কে-ড্রামা দুনিয়ায় আইইউ ও লির প্রেমকাহিনি তখন থেকেই ছিল ভক্তদের চর্চার কেন্দ্রে।

আইইউ বর্তমানে দক্ষিণ কোরিয়ার বিনোদনজগতের সবচেয়ে প্রভাবশালী ও শীর্ষ তারকাদের একজন। ২০১০ সালে ‘গুড ডে’ গান দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। এরপর একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে কোরিয়ান মিউজিক চার্টের অবিসংবাদিত রানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। শুধু গানেই নয়, অভিনয়েও সমান জনপ্রিয় আইইউ। অভিনয় করেছেন ‘মুন লাভারস’, ‘হোটেল দেল লুনা’, ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিন’, ‘পারফেক্ট ক্রাউন’সহ বেশ কিছু আলোচিত সিরিজে।

অন্যদিকে ২০০৫ সালে মডেল হিসেবে গ্ল্যামার ওয়ার্ল্ডে ক্যারিয়ার শুরু হয় লি জোং সকের। ‘স্কুল ২০১৩’ সিরিজের কল্যাণে অভিনেতা হিসেবে প্রথম লাইমলাইটে আসেন। ‘আই ক্যান হেয়ার ইয়োর ভয়েস’, ‘ডক্টর স্ট্রেঞ্জার’, ‘পিনোকিও’, ‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’-এর মতো আলোচিত সিরিজের এই অভিনেতা বড় পর্দাতেও সফল।

ফুটবল বিশ্বকাপের আবহে নাটক ‘ফুটবল হট্টগোল’

যৌথ পরিবারের গল্পে নতুন ধারাবাহিক

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

অ্যানিমেশনের ম্যাজিক এবার বাস্তবে: মোয়ানার নতুন সমুদ্রযাত্রা

মঞ্চনাটক অনেক পরিশ্রমের কাজ

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত ‘মানুষের বাগান’, অস্ট্রেলিয়ার উৎসবে তিন সিনেমা

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

ফাহমিদা নবীর নতুন গান ‘খেয়ালী সুর’