হোম > বিনোদন

গাজীপুরে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন নায়ক ফারুক 

গাজীপুর প্রতিনিধি

বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। সর্বশেষ জানাজার নামাজ শেষে মঙ্গলবার (১৬ মে) রাত ৯টায় গাজীপুরের কালীগঞ্জ তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এ সময় শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা ও বিদায় জানাতে তাঁর গ্রামের ভক্ত ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর মিয়া জানান, মঙ্গলবার রাত ৯টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। জানাজা শেষে সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নায়ক ফারুক ইন্তেকাল করেন। পরে রাতে সিঙ্গাপুরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ মে) নায়ক ফারুকের মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দর থেকে প্রথমে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকার উত্তরার বাসায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে দুপুরে এফডিসিতে নায়ক ফারুকের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

অনীক দত্তকে নিয়ে নওশাবা, ‘আমাদের সম্পর্ক ছিল বাবা-মেয়ের মতো’

দুই বছর পর গান গাইতে ঢাকায় আসছেন অনুপম রায়

সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর নির্মাতা অনীক দত্তের রহস্যমৃত্যু

‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’র ডিসিপি এখনো বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স

মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’খ্যাত পরিচালক অনীক দত্ত

কবীর সুমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ঈদে আসছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার গান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

প্রকাশ পেল বালামের মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’

টিভি নাটক ও টেলিফিল্ম