হোম > বিনোদন > গান

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রেমের গল্প মিউজিক্যাল ফিল্মে চমক ও রোশান। ছবি: সংগৃহীত

রোজার ঈদ উপলক্ষে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। ভালোবাসার আবেগ, আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতিকে ঘিরে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মে পর্দায় প্রথমবার জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। পরিচালনা করেছেন মাহিন আওলাদ।

প্রেমের গল্প মিউজিক্যাল ফিল্মে রোশান ও চমক। ছবি: সংগৃহীত

রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে সুনামগঞ্জের মনোরম নীলাদ্রি লেক ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে।

মিউজিক্যাল ফিল্মটি নিয়ে জিয়াউল রোশান বলেন, ‘প্রেমের গল্প গানটি যখন শুনলাম খুব ভালো লেগেছে। পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাইয়ের কাছে ভিডিওর পরিকল্পনা শোনার পর মনে হলো আমার করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুক অনেকটাই চেঞ্জ করেছি। আশা করছি, দর্শকেরা আমাকে নতুনভাবে চিনবে।’

চমক বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই। আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। পুরো টিম কাজটির জন্য অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস, সবার ভালো লাগবে।’

নির্মাতা মাহিন আওলাদ জানান, ঈদের দিন সন্ধ্যায় সান প্রোডাকশন হাউস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মিউজিক্যাল ফিল্ম প্রেমের গল্প।

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

ঈদে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স খুলছে বন্ধ হল

সম্পদ কিছুটা কমলেও এখনো ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ

অমিতাভ রেজা ও মুশফিকা দম্পতির পরিচালনায় ‘লাভ সিটার’

ঈদ উপলক্ষে শর্টফিল্ম ‘হোম নট কামিং’

ঈদের নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

মুক্তির তালিকায় রয়েছে যেসব সিনেমা ও সিরিজ

ব্যাচেলর পয়েন্টে ফিরে শামীম হাসান বললেন, কেন যে দূরে ছিলাম

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স