হোম > বিনোদন

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: কান উৎসবে ফিরল পল ওয়াকারের স্মৃতি

বিনোদন ডেস্ক

‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর মিডনাইট স্ক্রিনিংয়ে ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ, জর্ডানা ব্রিউস্টার প্রমুখ

স্মৃতি, আবেগ আর নস্টালজিয়া—সব একাকার হয়ে গেল ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর মিডনাইট স্ক্রিনিংয়ে। জনপ্রিয় এই রেসিং সিনেমার মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে এ বছর। এ উপলক্ষে বৃহস্পতিবার কান উৎসবে ছিল সিনেমার মিডনাইট স্ক্রিনিং। প্রদর্শনীতে অংশ নিতে কান উৎসবে হাজির হন ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ, জর্ডানা ব্রিউস্টারসহ সিনেমাটির কলাকুশলীরা।

যদিও দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের ২৫ বছর উদ্‌যাপন উপলক্ষে ছিল এই শো, তবে প্রদর্শনীতে প্রধান চরিত্র হয়ে ওঠেন পল ওয়াকার। ২০১৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ হলিউড অভিনেতা। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির অন্যতম কান্ডারি ছিলেন পল। তাঁর মৃত্যুর পর থেকে প্রতিটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমায় কোনো না কোনোভাবে পলের চরিত্র ব্রায়ান ও’কনরকে সম্মান জানিয়ে আসছেন ভিন ডিজেল। কানের এই প্রদর্শনীতেও তার ব্যতিক্রম হলো না।

পল ওয়াকারের অকালপ্রয়াণের এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর প্রভাব যে এখনো অম্লান, তা আবারও প্রমাণ হলো কান উৎসবে। এই মিডনাইট স্ক্রিনিংয়ে পলের কিছু ব্যক্তিগত ভিডিও এবং শুটিং সেটের নেপথ্যের মুহূর্ত দেখানো হয়, যা আগে কখনো জনসমক্ষে আসেনি।

সিনেমা শেষে দর্শকেরা দাঁড়িয়ে যখন চার মিনিট ধরে করতালির মাধ্যমে পলকে সম্মান জানাচ্ছিলেন, তখন সেই আবেগ ছুঁয়ে যায় প্রত্যেককে। ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ, জর্ডানা ব্রিউস্টার, মেডো ওয়াকারসহ সবাইকে অশ্রুসিক্ত দেখা যায়। এ প্রদর্শনীতে যোগ দেন পল ওয়াকারের ২৭ বছর বয়সী মেয়ে মেডো ওয়াকার। মেডোর উপস্থিতি প্রমাণ করে যে পল ওয়াকারের মৃত্যুর এক দশকের বেশি সময় পরও তাঁর পরিবার এবং ‘ফাস্ট’ ফ্র্যাঞ্চাইজির মধ্যকার বন্ধন আজও কতটা অটুট।

ঈদে আসছে মৌ অভিনীত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’

এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিচারকের আসনে সাবিনা, রিজিয়া ও কনকচাঁপা

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

১৫ মে কেআইবিতে ৮ ব্যান্ডের রক কনসার্ট

১৬ মে ঢাকায় জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

ঘরে বসে দেখা যাবে আফরান নিশোর ‘দম’

স্মৃতিতে অম্লান আতাউর রহমান

৪৫ গুণীজনকে স্মরণ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি

এবারের কান উৎসবে হলিউড কেন অনুপস্থিত