হোম > বিনোদন > সিনেমা

সাবিলা নূরের ঈদের পরিকল্পনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাবিলা নূর। ছবি: সংগৃহীত

ছোট পর্দা পেরিয়ে সাম্প্রতিক সময়ে সিনেমায় নাম লিখিয়েছেন সাবিলা নূর। গত কোরবানির ঈদের পর এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দুই বছর পর এবার দেশে ঈদ করছেন তাঁর মা-বাবা। তাই এবারের ঈদের আনন্দটা অন্যবারের তুলনায় বেশি এই অভিনেত্রীর।

সাবিলা নূর। ছবি: সংগৃহীত

সাবিলা নূর বলেন, ‘দুই বছর পর এবার ঈদ করতে আমার বাবা-মা দেশে এসেছেন। তাই এবার ঈদের আনন্দটা বেশি। বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি মিলিয়ে ঈদ করব। তবে এই ঈদে আমার সবচেয়ে বড় পাওয়া হবে দর্শকের সঙ্গে সিনেমা দেখা। চেষ্টা করব ঈদের প্রথম দিন প্রথম শো দর্শকের সঙ্গে উপভোগ করার।’

কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বনলতা এক্সপ্রেস। বানিয়েছেন তানিম নূর। এই সিনেমায় সাবিল অভিনয় করেছেন চিত্রা চরিত্রে। বনলতা এক্সপ্রেস সাবিলা নূর বলেন, ‘এই সিনেমা আমার জন্য বড় প্রাপ্তি। কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে একটা চরিত্রে কাজ করতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। চরিত্রটি আমার দারুণ পছন্দের। এই চরিত্র হয়ে উঠতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমি।’

এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার প্রমু। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সাবিলা। তিনি বলেন, ‘আমরা এত মাল্টিকাস্টিংয়ে অভিনয়ের সুযোগ তেমন পাই না। বনলতা এক্সপ্রেস সিনেমার পুরো জার্নির অভিজ্ঞতা খুব ভালো ছিল। আমরা খুব মজা করে শুটিং করেছি। আশা করছি দর্শক সিনেমা হলে বনলতা এক্সপ্রেস ভীষণ উপভোগ করবে।’

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী আটকে দিল ভারত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

নতুন রেকর্ড গড়ল স্পাইডারম্যান সিনেমার ট্রেলার

কেয়া পায়েলের পাগলের অভিনয় দেখা যাবে এই ঈদে

‘চক্র ২’ সিরিজের ট্রেলার প্রকাশ, মুক্তি ২৬ মার্চ

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’

ঘরে ফেরা মানুষের অনুভূতি নিয়ে কুহুর গান

চাঁদরাতের নাটক ‘ছায়াসঙ্গী’

চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

ঈদুল ফিতর উপলক্ষে শিল্পকলা একাডেমির ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’